এক্সপ্লোর

Russia-Ukraine Crisis: রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর, ক্রমশ বিছিন্ন হচ্ছে যোগাযোগ

Russian Military Seized Kyiv Airport: সংবাদসংস্থা এপি জানিয়েছে এবার রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর। ধীরে ধীরে আকাশপথেও যোগাযোগ বিচ্ছিন্ন করছে তাঁরা।

নয়া দিল্লি: সময় যত এগোচ্ছে, ক্রমশই পরিস্থিতি জটিল হয়ে উঠছে ইউক্রেনে। সীমান্ত দিয়ে ইউক্রেনে ঢুকে পড়ছে রুশ সেনাবাহিনী। সংবাদসংস্থা এপি জানিয়েছে এবার রাশিয়ার দখলে ইউক্রেন রাজধানী কিভের বিমানবন্দর। ধীরে ধীরে আকাশপথেও যোগাযোগ বিচ্ছিন্ন করছে তাঁরা। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে যে তারা ইউক্রেনের রাজধানীর বাইরে একটি কৌশলগত বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে।        

যুদ্ধের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকল রুশ সেনা। বেলারুশের দিক থেকে কিয়েভে রুশ সেনা ঢুকেছে বলে খবর।  তুমুল সংঘর্ষ চলছে বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে চলছে রাশিয়ার বিমানহানাও। কিয়েভের আকাশে ধ্বংস হয়েছে ইউক্রেনের বিমান। ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের জওয়ান সহ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। পাল্টা হামলায় ৮০০ জন রুশ সেনাকে মারতে সক্ষম হয়েছে তারা, দাবি ইউক্রেনের। সকাল থেকেই ইউক্রেনের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও রুশ ক্ষেপণাস্ত্র হামলার খবর মিলেছে। কোনও ব্রিটিশ বিমানকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া।

আরও পড়ুন, ইউক্রেন দখল কার্যত সময়ের অপেক্ষা, আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ, হুঁশিয়ারি রাশিয়ার

এদিকে, রাশিয়ার তরফে সাফ জানান হয়েছে যে আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। এই পরিস্থিতিতে কিছুক্ষণ আগেই চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা পুতিনের, এমনটাই সূত্রের খবর।  জানা গিয়েছে, ফোনে চিনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে কথা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনের সঙ্গে কথা বলতে রাজি পুতিন, দাবি চিনা সরকারের আধিকারিকের।               

রাশিয়ার (Russia) ইউক্রেন (Ukraine) দখল কার্যত সময়ের অপেক্ষা, কিভেও (Kyiv) ঢুকল ট্যাঙ্ক। এদিকে, এই পরিস্থিতিতে আলোচনার জন্য তৈরি ইউক্রেন, দাবি রুশ সংবাদসংস্থার। অন্যদিকে রাশিয়ার তরফে সাফ জানান হয়েছে যে আত্মসমর্পণ করলে বন্ধ হবে যুদ্ধ। এই আবহে আলোচনার জন্য পুতিনের কাছে বার্তা ইউক্রেনের। এই পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।                                              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget