এক্সপ্লোর

Wrestler's Protest:প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দেশের কৃষকরাও, যন্তর মন্তরে বিশাল সমাবেশের জন্য প্রস্তুতি প্রশাসনের

Farmers Come To Jantar Mantar:এবার প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়াতে দিল্লির যন্তর মন্তরে পৌঁছনোর ডাক দিল সংযুক্ত কিসান মোর্চা। ফলে রবিবার যন্তর মন্তরে হাজার হাজার কৃষকের সমাবেশ হতে চলেছে বলে ধারণা প্রশাসনের।

নয়াদিল্লি: এবার প্রতিবাদী কুস্তিগিরদের (Protesting Wrestler) পাশে দাঁড়াতে দিল্লির যন্তর মন্তরে পৌঁছনোর ডাক দিল সংযুক্ত কিসান মোর্চা (SKM)। ফলে রবিবার যন্তর মন্তরে হাজার হাজার কৃষকের সমাবেশ হতে চলেছে বলে ধারণা প্রশাসনের। এর মধ্য়েই 'ভারতীয় কিসান মোর্চা উগ্রহন'-র নেতারা সেখানে পৌঁছে গিয়েছেন। জাতীয় কুস্তি সংস্থার (WFI) প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের (Brij Bhushan Singh) গ্রেফতারির দাবিতে আন্দোলন করছেন জাতীয় স্তরের কুস্তিগিররা। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। এবার একই দাবিতে সুর মেলালেন কৃষকদের বড় অংশ। সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্য়েই নিরাপত্তার কড়াকড়ি বাড়িয়েছে দিল্লি পুলিশ। তৈরি হয়েছে রায়ট-কন্ট্রোল টিমও।

কী ছবি?
কৃষক নেতা রাকেশ টিকায়েত এর মধ্যেই যন্তর মন্তরে পৌঁছেছেন। WFI-র প্রেসিডেন্টকে গ্রেফতারির দাবিতে সুর চড়িয়েছেন তিনিও। হান্নান মোল্লা, দর্শন পালের মতো নেতারাও এই মুহূর্তে যন্তর মন্তরের প্রতিবাদস্থলে হাজির হয়েছেন। কৃষক নেতাদের ঘোষণা, মোদি-সরকার ও ব্রিজভূষণ শরণ সিংহের কুশপুতুল পোড়ানো হবে। এদিন রাজধানীর এই প্রতিবাদস্থলে যে মহা পঞ্চায়েত হওয়ার কথা, সেখানেও চৌধরি সরেন্দর সোলাঙ্কি নামে এক খাপ পঞ্চায়েত প্রধান বলেন, 'বাচ্চাগুলি (প্রতিবাদী কুস্তিগির) যতক্ষণ না পর্যন্ত ন্যায়বিচার পাচ্ছে, তত ক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলবে। তবে এর পর কোন পথে প্রতিবাদ হবে, সেটি আজ সিদ্ধান্ত নেওয়া হবে।' কৃষকদের এই জমায়েত উপলক্ষ্যে রবিবার সকাল থেকেই দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় ট্র্যাফিক জ্যাম শুরু হয়ে যায়। কৃষকরা অবশ্য জানিয়ে দিয়েছেন, তাঁরা আপাতত একদিনের জন্য প্রতিবাদ করলেও সরকার কী পদক্ষেপ করছে তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এর মধ্যেই প্রতিবাদীদের অন্যতম, বজরং পুনিয়া এদিন সন্ধ্যা ৭টা নাগাদ দেশজুড়ে মোমবাতি মিছিলের আর্জি জানিয়েছেন। 

প্রতিক্রিয়া অভিযুক্তের...
যাঁকে নিয়ে এত তোলপাড়, সেই ব্রিজভূষণ শরণ সিংহ কোনও অভিযোগ মানতে রাজি নন। বরং তাঁর পাল্টা চ্যালেঞ্জ, একটা অভিযোগও প্রমাণ হলে গলায় দড়ি দেবেন। প্রসঙ্গত, সর্বভারতীয় রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংহয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন সাত মহিলা কুস্তিগীর। তার প্রেক্ষিতেই দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে তাঁরা এফআইয়ার দায়ের করার জন্য প্রস্তুত। বারবার পুলিশে অভিযোগ জানিয়ে এসেছিলেন ফেডারেশনের ৭ জন মহিলা কুস্তিগীর। অভিযোগ, তাতে প্রাথমিকভাবে কর্ণপাত করেন পুলিশ। তবে পরে নত হতে হয় তাদের।

আরও পড়ুন:যৎসামান্য কাপড়চোপড়, এক জোড়া জুতো, ভাবনারও অতীত রবি ঠাকুরের ছেলেবেলার এই গল্প

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak: সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্নফাঁসকাণ্ডে লোকসভায় উত্তেজনা, ১২টা পর্যন্ত মুলতুবি অধিবেশন
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা
NEET-প্রশ্নফাঁসকাণ্ডে ছাত্র আন্দোলনে এবার যোগ দিলেন ফিজিক্স ওয়ালার অলখ পাণ্ডে, কেন্দ্রকে দিলেন বড় বার্তা

ভিডিও

Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari on CPIM | তৃণমূলের সঙ্গে সিপিএমকেও একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari on Abhishek Banerjee |
Delhi Protest News | NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget