এক্সপ্লোর

Saquib Nachan: ভারতে ISIS-এর প্রধান, প্রাক্তন SIMI অপারেটিভ, ব্রেন হ্যামরেজে মৃত্য়ু কুখ্য়াত জঙ্গি নেতার, বন্দি ছিল তিহাড়ে

Tihar Jail: ২০২৩ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিল সাকিব।

নয়াদিল্লি: জেলবন্দি থাকাকালীনই অসুস্থ। হাসপাতালে ভর্তির চার দিন পরই শেষ। মারা গেল জঙ্গি সংগঠন ISIS (Islamic State)-এর ভারতীয় শাখার প্রধান, নিষিদ্ধ ছাত্র সংগঠন SIMI (Students Islamic Movement India)-র প্রাক্তন পদাধিকারী সাকিব নাচন। মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল তার। শনিবার দিল্লির সফদরজং হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বয়স হয়েছিল ৫৭ বছর। (Saquib Nachan)

২০২৩ সাল থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিল সাকিব। বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল তাকে। দিল্লি এবং মহারাষ্ট্রে ISIS-এর শিকড় ছড়ানোর জন্য তাঁকে গ্রেফতার করে  জাতীয় তদন্তকারী সংস্থা NIA. জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয়। (Tihar Jail:)

হাসপাতালে ভর্তি করা হলে সাকিবের শারীরিক পরীক্ষা হয়। জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে সাকিবের। সেই থেকে গত চার দিন ধরে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিল সাকিব। এদিন সকালে তার অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত দুপুর ১২টা বেজে ১০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রথমে দীনদয়ার উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় সাকিবকে। খবর দেওয়া হয় তার পরিবার-পরিজনদেরও। পরিস্থিতির অবনতি হলে সফদরজংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিন সেখানেই মারা যায় সাকিব। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তার দেব। রবিবার বোরিভালিতে শেষকৃত্য হবে তার।

পুরো নাম সাকিব আব্দুল হামিদ নাচন। মহারাষ্ট্রের ঠাণের পডঘা শহরের বাসিন্দা আদতে। নয়ের দশকের শেষ এবং ২০০০-এর গোড়ার দিকে SIMI-র অন্যতম মুখ হয়ে ওঠে সাকিব। দেশ বিরোধী কাজের অভিযোগে ২০০১ সালে SIMI-কে নিষিদ্ধ করা হয়।

২০০২ এবং ২০০৩ সালে মুম্বইয়ে পর পর বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হলে, তাতে সাকিবের নাম উঠে আসে। মুম্বই সেন্ট্রাল, ভিলে পার্লে এবং মুলুন্ডে যে বিস্ফোরণ ঘটে, যাতে ১৩ জন মারা যান এবং শতাধিক মানুষ আহত হন, তাতে সাকিব যুক্ত ছিল বলে জানা যায়।

শেষ পর্যন্ত বেআইনি আস্ত্র আইনে দোষী সাব্য হয় সাকিব। তার কাছে একটি AK-56 ছিল বলেও জানা যায়। সন্ত্রাস প্রতিরোধী আইনে ১০ বছর জেল হয় তার। ২০১৭ সালে সেই সাজার মেয়াদ পূর্ণ হয়। ভাল আচরণের জন্য মাচ মাসের সাজা মকুব তার। কিন্তু ২০২৩ সালে ফের গ্রেফতার হয় সাকিব। NIA জানায়, দিল্লি-পডঘায় ISIS-এর শিকড় ছড়ানোর দায়িত্বে ছিল সাকিব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget