এক্সপ্লোর

অক্সফোর্ডের করোনা টিকার নেপথ্যে সারা গিলবার্ট, জেনে নিন কে ইনি

সারার তিন সন্তান, একই সঙ্গে জন্মেছিলেন, তিনজনেই ২১। তাঁরা ঠিক করেছেন, মায়ের তৈরি টিকার মানবদেহে পরীক্ষায় যোগ দেবেন তাঁরাও।

লন্ডন:  প্রাথমিক পরীক্ষায় দারুণ আশাপ্রদ ফল পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা টিকা গবেষকরা। জেনার ইনস্টিটিউটে কর্মরত এই বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা সাফল্যের আরও এক ধাপ কাছে এগিয়ে এসেছেন। এখন তাঁদের ট্রায়াল শেষ ধাপে, পরীক্ষা চলছে ব্রাজিল, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বাসিন্দাদের ওপর। এই গবেষকদের নেতৃত্ব দিচ্ছেন অক্সফোর্ডের ভ্যাকসিনোলজি বিভাগের অধ্যাপিকা সারা গিলবার্ট। তাঁর সঙ্গে কাজ করছেন ২৫০ গবেষক। ১০ জানুয়ারি করোনা টিকা তৈরির কাজে নামেন তাঁরা, তখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে অতিমারী বলে ঘোষণা করেনি। চিনা বিজ্ঞানীরা নোভেল করোনাভাইরাসের জেনেটিক সিকোয়েন্স প্রকাশ করার সঙ্গে সঙ্গে তিনি ও তাঁর টিম কাজে হাত দেন। ফেব্রুয়ারিতে সারা বলেন, কোভিড ১৯ রুখতে টিকা দ্রুত তৈরি জরুরি। আর এক ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধে উপযোগী একটি প্রযুক্তি ব্যবহার করে করোনা টিকা তৈরিতে সময় কমাতে পেরেছি আমরা। যত দ্রত সম্ভব ফল পাওয়া যাবে। মার্চের প্রথম সপ্তাহে তাঁরা চিহ্নিত করেন করোনা টিকার সম্ভাব্য উপাদানগুলি। তাঁর আত্মবিশ্বাস এতটাই ছিল, শীতের আগে টিকা আসবে কিনা জানতে চাইলে সারা বলেছিলেন, আরও তাড়াতাড়ি কাজ শেষ করতে পারবেন বলে আশা করছেন তাঁরা। ২০১৪-য় যখন ইবোলা মহামারীর চেহারা নেয় তখনও সারা ও তাঁর গবেষকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্ব দেয়। তাই চিনে যখন প্রথম করোনা দেখা দেয়, তখন আগের এমইআরএস (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস-এমইআরএস-সিওভি) সংক্রান্ত গবেষণা সম্বল করে কাজে নামেন তাঁরা। জানুয়ারি থেকে প্রতিদিন ভোর চারটেয় উঠে তাঁরা লড়াই শুরু করছেন করোনাভাইরাসের বিরুদ্ধে। সারা জানিয়েছেন, এ বছরের শেষেই তাঁরা করোনার টিকা বার করতে চান, তবে যে কোনও কাজের অনিশ্চয়তার কথা মাথায় রেখে বলেছেন, এ ব্যাপারেও ১০০ শতাংশ নিশ্চয়তা নেই। সারার তিন সন্তান, একই সঙ্গে জন্মেছিলেন, তিনজনেই ২১। তাঁরা ঠিক করেছেন, মায়ের তৈরি টিকার মানবদেহে পরীক্ষায় যোগ দেবেন তাঁরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?
Vande Mataram : ‘বন্দেমাতরমে’র অপমানে হবে জেল ও জরিমানা ? সংসদে বিল পেশ শাহের, কী ভাবনা কেন্দ্রের ?

ভিডিও

Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর
Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget