এক্সপ্লোর

Viral Video: পাকিস্তানে অবতরণের সময় হঠাৎ আগুন বিমানে, অল্পের জন্য এড়ানো গেল অঘটন

Plane Catches Fire in Pakistan: বৃহস্পতিবার পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

পেশোয়ার: অবতরণের সময় বিমানে হঠাৎ আগুন। সেই নিয়ে আতঙ্ক ছড়াল পাকিস্তানের বিমানবন্দরে। যাত্রীভর্তি বিমানটিতে রানওয়ে ছোঁয়ার আগেই আগুন ধরে যায়। ফলে উদ্বেগ ছড়ায় বিমানবন্দরেও। সেই আবহে যথেষ্ট তৎপরতার সঙ্গেই বিমান থেকে যাত্রী এবং বিমানকর্মীদের এক এক করে নামিয়ে আনা হয়। (Viral Video) কয়েক জন চোট পেলে, বড় ধরনের অঘটন এড়ানো গিয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে এই ঘটনা ঘটে। রিয়াধ থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান পেশোয়ারের বাচা খান বিমানবন্দরে অবতরণ করছিল। সেই সময় বিমানটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন এয়ার ট্র্যাফিক কন্ট্রোলাররা। বিমানের বাঁদিকের ল্যান্ডিং গিয়ার থেকে ধোঁয়া বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে পাইলটকে সতর্ক করা হয়। সতর্ক করা হয় বিমানবন্দরকে। (Plane Catches Fire in Pakistan)

এর ফলে বিমানটি রানওয়েতে নামার সম দমকল বাহিনী থেকে উদ্ধারকারী দল, সকলেই তৈরি ছিল। বিমানটি রানওয়ে ছোঁয়া মাত্র দৌড়ে তৎপরতা দেখান সকলেই। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের দমকলের ইঞ্জিন থেকে জল ছুড়ে আগুন নেভানো হয়। তড়িঘড়ি পদক্ষেপ করাতেই বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে বলে মত সেদেশের উড়ান বিশেষজ্ঞদের। 

আরও পড়ুন: Watch: UK পার্লামেন্টে গীতা হাতে শপথ খাঁটি ব্রিটিশ সাংসদের! অন্য হাতে কী ছিল জানেন?

বিমানটিতে ২৭৬ জন যাত্রী ছিলেন। বিমানকর্মী ছিলেন ২১ জন। সকলকে নিরাপদে বের করে আনতে এর পর ইনফ্লেটেবল স্লাইড ব্যবহার করা হয়। সিঁড়ি হয়ে নামার পরিবর্তে, ওই ইনফ্লেটেবল স্লাইডে বসে কার্যত পিছলে নেমে মাটি ছোঁন সকলে। কয়েক জন অল্পবিস্তর চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে বড় ধরনের বিপদ এড়ানো গিয়েছে। এই মুহূর্তে পেশোয়ার বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কী করে আগুন লাগল বিমানটিতে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় সৌদি এয়ারলাইন্সের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'পেশোয়ার আন্তর্জাকি বিমানবন্দরে অবতরণের সময় SV792 বিমানের একটি চাকা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। তড়িঘড়ি বিমানটিকে থামানো হয় এবং সতর্ক করা হয় কর্তৃপক্ষকে। সমস্ত যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদে নামানো হয়। বিমানে কী সমস্যা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে'। Global Defense Insight-এর তরফে কিছু ছবিও প্রকাশ করা হয়, যাতে বিমানের কিছু অংশ পুড়ে গিয়েছে বলে দেখা যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget