এক্সপ্লোর

Saudi Arabia Hajj Yatra: থাকছে না বয়সের বাধা, এ বছর হজযাত্রায় কী কী নিয়ম, প্রকাশ করল সৌদি সরকার

Hajj 2023: সোমবার সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, এ বছর হজযাত্রায় বয়সের কোনও সীমা থাকছে না।

নয়াদিল্লি: অতিমারির প্রভাবে বিধিনিষেধ বসাতে হয়েছিল। তবে এ বার হজযাত্রায় বয়ঃসীমা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব (Hajj 2023)। একই সঙ্গে জানিয়ে দিল, এ বছর হজযাত্রায় বয়সের কোনও সীমা থাকবে না। ফলে এ বছর হজযাত্রীর সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে বলে মনে করা হচ্ছে (Saudi Arabia Hajj Yatra)। তাই কিছু  নিয়ম রাখা হচ্ছে।

এ বছর হজযাত্রায় বয়সের কোনও সীমা থাকবে না

সোমবার সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, এ বছর হজযাত্রায় বয়সের কোনও সীমা থাকছে না। কোভিডের সময় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বয়স নিয়ে, সেই সিদ্ধান্তও প্রত্যাহার করে নিচ্ছে সৌদি সরকার (Saudi Arabia)।  

হজ এক্সপো ২০২৩-র সূচনাকালে ট্যুইটারে সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রকের হ্যান্ডলেও এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানানো হয়। লেখা হয়, ‘১৪৪৪তম হজে পুণ্যার্থীদের আগের ভিড় ফিরে আসবে বলে আশাবাদী আমরা করোনার আগে বয়স নিয়ে নিষেধাজ্ঞা ছিল না। এ বারও তাই আগের মতোই ভিড় হবে বলে ধারণা।“

আরও পড়ুন: Dakshineswar News: সোশ্য়াল মিডিয়ায় প্রচার, বেআইনি উপায়ে পাখি বিক্রি, গ্রেফতার হরিপালের ২ যুবক

২০১৯ সালে সৌদি আরবে হজে গিয়েছেন প্রায় ২৫ লক্ষ মানুষ। তার পরই গোটা বিশ্বে আছড়ে পড়ে নোভেল করোনাভাইরাস এবং তার জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতি। সেই সময় সতর্কতামূলক পদক্ষেপের আওতায় ৬৫ ঊর্দ্ধদের নিষিদ্ধ করা হয় হজে। বাকিদের ক্ষেত্রে টিকাকরণ এবং পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়াও বাধ্যতামূলক করা হয়।

গত ৫ জানুয়ারি দেশের নাগরিকদের হজাযাত্রার জন্য আবেদন জানাতে বলা হয়। সে দেশের বাসিন্দাদের জন্য হজযাত্রার আলাদা ব্যবস্থা। নাগরিক পরিচয়পত্র জমা দিয়ে অনুমোদন জোগাড় করতে পারবেন তাঁরা

২০১৯ সালে সৌদি আরবে হজে গিয়েছেন প্রায় ২৫ লক্ষ মানুষ

অন্য দেশ  থেকে আসা পুণ্যার্থীদের কোভিড টিকাকরণ, ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া থাকতে হবে। সৌদি আরবের হজ সংক্রান্ত ওয়েব সাইটেই এ নিয়ে বিশদ তথ্য জানা যাবে। সেখানেই নথিভুক্ত করা যাবে নাম এবং মোবাইল নম্বর। এক ব্যক্তি মাত্র একটিই টিকিট সংরক্ষণ করতে পারবেন। ভারত, পাকিস্তান, ইরানের মতো ১৯টি দেশ ইতিমধ্যেই একমত হয়ে চুক্তি স্বাক্ষর করেছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget