এক্সপ্লোর

Farmers to urge President : 'কৃষি ও গণতন্ত্রকে রক্ষা করুন', রাষ্ট্রপতিকে স্মারকলিপি পাঠাতে চলেছেন কৃষকরা

এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্বারস্থ হতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা।

মুম্বই : 'কৃষি ও গণতন্ত্রকে রক্ষা করুন'। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই আবেদন জানাতে চলেছে সংযুক্ত কিষাণ মোর্চা। জরুরি অবস্থার ৪৭ তম বর্ষ এবং কৃষক আন্দোলনের সাত মাস পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতির মধ্যস্থতা দাবি করা হবে বলে জানান কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত অন্যতম এক নেতা।

সর্ব ভারতীয় কিষাণ সভার সভাপতি এবং এসকেএম নেতা অশোক ধাওয়ালে বলেন, আমরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি পাঠাচ্ছি। তাঁকে আমাদের কষ্ট এবং ক্ষোভের কথা জানাব। কৃষি এবং গণতন্ত্রকে রক্ষা করার আবেদন জানাব।

স্মারকলিপিতে রাষ্ট্রপতিকে বলা হবে, ভারত যখন স্বাধীন হয়েছিল, তখন আমরা ৩৩ কোটি মানুষের খাবার জোগাড় করতাম। সেই একই পরিমাণ জমিতে এখন আমরা ১৪০ কোটি মানুষের খাবার জোগাড় করি। করোনা অতিমারির কারণে যখন অন্যান্য সেক্টরে হতাশা দেখা দিয়েছে, কৃষিক্ষেত্রে আমরা রেকর্ড উৎপাদনের মুখ দেখেছি। 

কিন্তু, দেশকে এই পরিষেবা দেওয়ার পরিবর্তে, "ভারত সরকার তিনটি কৃষক বিরোধী আইন চাপিয়ে দিয়েছে।" যা আমাদের কৃষি ব্যবস্থার পাশাপাশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে। তাঁদের হাত থেকে কৃষিকে ছিনিয়ে নিয়ে বড় কর্পোরেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে স্মারকলিপিতে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।

বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং অন্য চ্যানেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে ওই স্মারকলিপি পাঠানো হবে। তাতে তিনটি কৃষি আইনকে 'অগণতান্ত্রিক' বলা হয়েছে। যা কৃষকদের সঙ্গে আলোচনা না করেই অর্ডিন্যান্স আকারে চাপিয়ে দেওয়া হয়েছে। আলোচনার জন্য কমিটির কাছে না পাঠিয়েই সরাসরি সংসদে উপস্থাপন করা হয়েছে। 

ধাওয়ালের সংযোজন, সংবিধানের প্রথম অভিভাবক হওয়ায়, কৃষকরা আশা করছেন, রাষ্ট্রপতি এরকম অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক কৃষক-বিরোধী আইনে সম্মতি দেবেন না। স্মারকলিপিতে আরও দাবি করা হয়েছে, গত ৩০ বছরে ৪ লক্ষর বেশি কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে তাঁরা কঠোর পরিশ্রমের পরিবর্তে ন্যায়বিচার দাবি করছেন বলে জানিয়েছেন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget