এক্সপ্লোর

SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI

SBI Overdraft: ওভারড্রাফট এক ধরনের লোন বা ঋণ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার বেশি তোলা যায় এই ওভারড্রাফট সুবিধার মাধ্যমে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অতিরিক্ত টাকার জন্য সুদ দিতে হয় গ্রাহকদের।

SBI Overdraft Facility: প্রয়োজনে ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধায় বিশেষ ওভারড্রাফট ফেসিলিটি(Overdraft Facility) নিয়ে এল State Bank of India (SBI)।

Overdraft Facility আসলে কী ?
ওভারড্রাফট আসলে এক ধরনের লোন বা ঋণ। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার বেশি তোলা যায় এই ওভারড্রাফট সুবিধার মাধ্যমে। তবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এই অতিরিক্ত টাকার জন্য সুদ দিতে হয় গ্রাহকদের। প্রতিদিনের ভিত্তিতে এই সুদ চার্জ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই ধরনের সুবিধা ব্যাঙ্ক বা non-banking financial company (NBFC) দিতে পারে। ওভারড্রাফটের টাকা ও ঋণ শোধ করার মেয়াদ পুরোপুরি সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওপর নির্ভর করে। তারাই গ্রাহকের জন্য এই নির্দিষ্ট সময় ও অর্থের পরিমাণ বেঁধে দেন। 

SBI Overdraft Facility: কীভাবে আবেদন করবেন ?
কিছু গ্রাহকের জন্য আগে থেকেই ওভারড্রাফটের সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে কিছু গ্রাহকের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া থাকে না। তাই তাদের এই বিশেষ সুবিধা নেওয়ার জন্য আবেদন করতে হয়। আপনি চাইলে লিখিত আবেদন বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্কের এই পরিষেবা পেয়ে যাবেন। এই ওভারড্রাফটের জন্য কিছু ব্যাঙ্ক প্রসেসিং ফিও নিয়ে থাকে।

Overdrafts types: কত ধরনের ওভারড্রাফট হয় ?
সাধারণত দুই ধরনের ওভারড্রাফট হয়। একটা সুরক্ষিত ওভারড্রাফট, আরেকটি অসুরক্ষিত ওভারড্রাফট। প্রথমটির ক্ষেত্রে টাকা নেওয়ার জন্য গ্রাহককে কিছু মরগেজ বা বন্ধক রাখতে হয়। সেই ক্ষেত্রে ওভারড্রাফটের আবেদনকারী ব্যক্তি ফিক্সড ডিপোজিট, শেয়ার, বাড়ি, জমি, সম্পত্তি, ইনসুরেন্স পলিসি, স্যালারি এমনকী বন্ড পর্যন্ত জমা রাখতে পারেন। এটি একেবারে ঋণ নেওয়ার আগে মূল্যবান কিছু জমা রাখার মতো পদ্ধতি। এ ছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে। যেখানে কিছু জমা না রেখেই ওভারড্রাফটের সুবিধা পাবেন আপনি। একে অসুরক্ষিত ওভারড্রাফট বলে। উদাহরণ হিসাবে এই বিষয়ে ক্রেডিট কার্ডের লেনদেনকে ধরতে পারেন আপনি।  

SBI Overdraft Facility: এই ওভারড্রাফটের সুবিধা কী ?
আপনি ব্যাঙ্ক থেকে লোন বা ঋণ নিলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তা শোধ করতে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কোনও কারণে এই ঋণের টাকা আগে শোধ করতে গেলে ওকটা 'প্রি-পেমেন্ট চার্জ' নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওভারড্রাফটের ক্ষেত্রে এই চার্জ দিতে হয় না গ্রাহককে। এখানেই শেষ নয়, আরও সুবিধা রয়েছে ওভারড্রাফটে। যেটুকু সময়েরজন্য আপনি ওভারড্রাফটের সুবিধা নিয়েছেন, তার ওপরই সুদ নেবে ব্যাঙ্ক। এই ক্ষেত্রে মাসে মাসে ইএমআই-এর কোনও বিষয় নেই।নির্দিষ্ট সময়ের মধ্যে একসঙ্গে বা কয়েক লপ্তে যখন খুশি টাকা শোধ করে দিতে পারেন গ্রাহক। সেই কারণে লোন বা ঋণ নেওয়ার থেকে ওভারড্রাফটের দিকে ঝোঁকেন অনেকেই।

SBI Overdraft Facility: যে বিষয়গুলি মাথায় রাখতে হবে
যদি কোনও কারণে গ্রাহক ওভারড্রাফটের টাকা দিতে ব্যর্থ হন তাহলে মরগেজ থেকে তা কেটে নেওয়া হবে। ওভারড্রাফটের পরিমাণ যদি মরগেজের বেশি হয়, সেই ক্ষেত্রে বাকি টাকা গ্রাহককে দিতে হবে।  

আরও পড়ুন: Mutual Funds: এক বছরে দুর্দান্ত রিটার্ন, ভরসা রাখুন এই 'ফান্ড অফ ফান্ডস'-এ

আরও পড়ুন: SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়

আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget