এক্সপ্লোর

Sonam Wangchuk: চিনা আগ্রাসন, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে পদযাত্রার ডাক ‘ব়্যাঞ্চো’র, লাদাখে ১৪৪ ধারা, কাটছাঁট ইন্টারনেটেও

Section 144 in Leh: লেহ্ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক। আগে থেকে লিখিত অনুমতি না নেওয়া থাকলে কোনও রকমের মিটিং, মিছিল, পদযাত্রা করা যাবে না বলে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

লেহ্: চিনা আগ্রাসন থেকে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, লাদাখের মানুষের জন্য টানা ২১ দিন অনশন করেছেন। রবিবার হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে সীমান্ত অভিমুখে পদযাত্রা নামছেন পরিবেশকর্মী তথা শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক (Sonam Wangchuk), তার আগে লাদাখে জারি হল ১৪৪ ধারা। কেন্দ্রশাসিত অঞ্চলের ইন্টারনেট পরিষেবাতেও নামল খাঁড়া। শুধুমাত্র 2G পরিষেবা মিলবে। 3G, 4G, 5G ওয়াইফাই পরিষেবা বন্ধ থাকবে। লেহ্ এবং সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় শনিবার সন্ধে ৬টা থেকে রবিবার সন্ধে ৬টা পর্যন্ত কার্যকর থাকবে এই বিধিনিষেধ। (Section 144 in Leh)

লেহ্ জেলায় ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক। আগে থেকে লিখিত অনুমতি না নেওয়া থাকলে কোনও রকমের মিটিং, মিছিল, পদযাত্রা করা যাবে না বলে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে যে, পূর্ব অনুমোদন ছাড়া কোনও গাড়িতে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। কোনও রকম জমায়েত চলবে না জেলার কোথাও।

সাম্প্রদায়িক সম্প্রীতি, সার্বিক শান্তি বিঘ্নিত হয় বা আইনশৃঙ্খলার লঙ্ঘন হয়, এমন কোনও মন্তব্য করতে পারবেন না কেউ, এমন নির্দেশও দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি, আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী আদর্শ আচরণ বিধি যেহেতু জারি হয়ে গিয়েছে, তাই বিধি মেনেই সকলকে চলতে হবে, আইনের কোনও রকম লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলেও জানানো হয়েছে। 

আরও পড়ুন: Congress Election Manifesto: সমলিঙ্গের বিবাহকে আইনি স্বীকৃতি, ইস্তেহারে বড় ঘোষণা কংগ্রেসের, একই প্রতিশ্রুতি CPM-এরও

বেশ কিছু দিন ধরেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন সোনম। লাদাখকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে বলে দাবি তুলেছেন তিনি। পাশাপাশি, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন। জলবায়ু পরিবর্তনের জেরে হিমালয় পার্বত্য় অঞ্চলে যে সঙ্কট নেমে এসেছে, তার বিরুদ্ধেও সরব তিনি। 

লাদাখে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্র উদাসীন বলেও অভিযোগ তুলেছেন সোনম। তাঁর দাবি, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে লাদাখে ভারতের ৪০০০ বর্গ কিলোমিটার ভূখণ্ড দখল করে নিয়েছে চিন। বার বার সেই নিয়ে অভিযোগ জানানো হয়েও, বিষয়টি নিয়ে উদাসীন কেন্দ্র। তাই লাদাখে LAC অভিমুখে 'পশমিনা পদযাত্রা'র ঘোষণা করেছেন তিনি। 

লাদাখের সামাজিক, ধর্মীয় এভং রাজনৈতিক সংগঠনগুলিকে নিয়ে যে সর্বোচ্চ কমিটি রয়েছে, তার সদস্য সোনম। তিনি জানিয়েছেন, মহাত্মা গাঁধীকে অনুসরণ করছেন তিনি। মহাত্মা গাঁধীর সত্যাগ্রহের রাস্তায় হাঁটছেন। ২০১৯ সালে বিজেপি সরকার নিজেদের নির্বাচনে ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি পূরণের দাবি জানাচ্ছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget