এক্সপ্লোর

Aryan Khan Debut: ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান

Aryan Khan Debut: ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে এই বছর ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদনও পেতে পারে। এছাড়া আরিয়ান বিলাল সিদ্দিকির সহ-লেখক হিসেবেও কাজ করছেন।

নয়াদিল্লি: গত বছর, অক্টোবরের শুরু থেকেই বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কিং খানের (King Khan) পরিবার। মাদক কাণ্ডে (Drug Case) গ্রেফতার হতে হয় শাহরুখ পুত্র  (Shah Rukh Khan) আরিয়ান খানকে (Aryan Khan)। তবে এখন যা খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী বলা চলে যে আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন আরিয়ান। নিজের পায়ের তলার মাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছেন 'বাজিগর' পুত্র।

সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, আরিয়ান খানের লেখার কাজে ডেবিউ হতে চলেছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে যে তারকা পুত্র আপাতত একটি ওয়েব সিরিজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করছেন।

স্ক্রিপ্টগুলি বর্তমানে প্রযোজনার মধ্যে রয়েছে এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের সমস্ত মান পূর্ণ না হওয়া পর্যন্ত সেগুলি প্রকাশ করা হবে না বলে জানা যাচ্ছে। তবে বিভিন্ন সূত্রের মতে, একদিকে যেমন ফিচার ফিল্মটির গল্প গোপন রাখা হচ্ছে, অন্যদিকে ওয়েব সিরিজটির গল্প বেশ আকর্ষণীয়। সেটি একটি ডাই-হার্ড ফ্যানকে কেন্দ্র করে তৈরি হবে এবং তাতে কিছু আকর্ষণীয় অংশ থাকবে।

আরও পড়ুন: KGF 2 Release Date: ১৪ এপ্রিল বড়পর্দায় আসছে 'কেজিএফ চ্যাপ্টার ২', প্রকাশ্যে নয়া পোস্টার

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যে যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় তবে এই বছর ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে অনুমোদনও পেতে পারে।

সূত্রের খবর, আরিয়ান খান এই সমস্ত কাজের পাশাপাশি বিলাল সিদ্দিকির সহ-লেখক হিসেবেও কাজ করছেন। মজার বিষয়, শাহরুখ খান বছরের পর বছর ধরে তাঁর লেখার  প্রতি ভালবাসার কথা খোলামেলা জানিয়েছিলেন, এবং এবার তাঁর সন্তান সেই কর্মক্ষেত্রে প্রবেশ করার লক্ষ্যে রয়েছে।

অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা খান (Suhana Khan) পা রাখতে চলেছেন অভিনয় জগতে। জোয়া আখতার পরিচালিত ওয়েব সিরিজে ডেবিউ করবেন সুহানা। সিরিজটি বিখ্যাত 'আর্চি কমিক্স' নিয়ে তৈরি, নেটফ্লিক্সে দেখা যাবে।

শাহরুখ খানও এখন ব্যস্ত শ্যুটিংয়ে। আগামী ছবি 'অতলি'র দুই দিনের মুম্বই শিডিউল শেষ করার পথে তিনি। এরপর স্পেনে 'পাঠান' ছবির শ্যুটিং শেষ করবেন। তাঁর হাতে রয়েছে রাজকুমার হিরানির সঙ্গে একটি ছবিও।

আরও পড়ুন: Shubh Mangal Zyada Saavdhan: 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান'-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে সমাজে বদল আনার বার্তা আয়ুষ্মানের

আরিয়ান খান এবং তার বোন সুহানা খান 'কলকাতা নাইট রাইডার্সে'র (Kolkata Knight Riders) হয়ে এই মাসের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League Cricket auction) ক্রিকেট নিলামে তাঁদের বাবার প্রতিনিধিত্ব করেছিলেন।

সেরা শিরোনাম

Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget