এক্সপ্লোর

‘দেশের ধর্মীয়, সামাজিক সৌহার্দ্য নষ্ট করাই উদ্দেশ্য’, সওয়াল পওয়ারের, সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি কার্যকর করবে না মহারাষ্ট্র, ঘোষণা

সংখ্যালঘুরাই শুধু নন, দেশের ঐক্য, প্রগতির কথা ভাবেন, এমন সকলেই সিএএ, এনআরসির বিরোধিতা করছে বলে দাবি করে তিনি প্রশ্ন করেন, কেন শুধু পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা লোকজনকে সংশোধিত আইনে নাগরিকত্ব দেওয়া হবে, শ্রীলঙ্কার তামিলদের নয়।

মুম্বই: মহারাষ্ট্রের জোট সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করবে না, দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরির প্রস্তাবিত প্রক্রিয়াও সেখানে চালু হবে না। জানিয়ে দিলেন এনসিপি সভাপতি শরদ পওয়ার। কংগ্রেস, শিবসেনা ও এনসিপির জোট সরকার চলছে মহারাষ্ট্রে। দেশের একাধিক শহরে সিএএ, এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ হিংসাত্মক চেহারা নিয়েছে। বেশ কয়েকটি বিরোধী দল পরিচালিত রাজ্য সরকার এনআরসি চালু করবে না বলে জানিয়ে দিয়েছে। এবার দেশের বাণিজ্য নগরীর রাজ্যের ক্ষমতাসীন সরকারের শরিক দলের সর্বোচ্চ নেতাও কঠোর অবস্থান নিলেন। দেশের ধর্মীয়, সামাজিক সৌহার্দ্য নষ্ট করতেই সিএএ, এনআরসির পদক্ষেপ করা হয়েছে বলে পওয়ারের দাবি। ভারতীয় অর্থনীতির ঝিমিয়ে পড়া থেকে মানুষের নজর ঘোরানোও এর উদ্দেশ্য বলে মনে করেন তিনি। পওয়ার বলেছেন, দেশের ধর্মীয় ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে সুচতুর কৌশল হিসাবে বিজেপি সরকার সিএএ, এনআরসি নিয়ে এসেছে। আর্থিক সঙ্কট থেকে নজর ঘোরাতে এগুলিকে তারা ব্যবহার করছে। পওয়ারের অভিমত, বিহার সহ দেশের আটটি রাজ্য, যেখানে বিজেপি জোট সরকার ক্ষমতায়, এনআরসি চালু না করার সিদ্ধান্ত জানিয়েছে। মহারাষ্ট্র সরকারেরও একই অবস্থান হওয়া উচিত। সংখ্যালঘুরাই শুধু নন, দেশের ঐক্য, প্রগতির কথা ভাবেন, এমন সকলেই সিএএ, এনআরসির বিরোধিতা করছে বলে দাবি করে তিনি প্রশ্ন করেন, কেন শুধু পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা লোকজনকে সংশোধিত আইনে নাগরিকত্ব দেওয়া হবে, শ্রীলঙ্কার তামিলদের নয়। এলগার পরিষদ মামলায় একাধিক বিশিষ্ট মানুষের গ্রেফতারি নিয়ে তিনি বিস্ময় জানিয়ে বলেন, কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে শুধুমাত্র হিংসাত্মক বয়ান ও জোরালো শব্দ থাকা কবিতা পড়ার জন্য। পুলিশ ওদের গ্রেফতার করে জেলে পোরার জন্য এটা কাজে লাগিয়েছে। এটা ক্ষমতার অপব্যবহার। গতকাল সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মারাঠওয়াড়া এলাকার বিড, পারভানি, নানদেদ, হিঙ্গোলি জেলায় প্রবল বিক্ষোভ হিংসাত্মক চেহারা নেয়। পুনে শহরে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। ১৮ থেকে ২০ হাজার মানুষ মিছিল করেন। মৌন মিছিলও হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget