এক্সপ্লোর

Pakistan: যুদ্ধের পাল্টা হুঙ্কার দিয়ে ভারতকেই পাক প্রধানমন্ত্রীর আস্ফালন! 'ভারত কোনও হামলা চালালেই...'

Pakistan Prime তিনি আরও বলেন, ‘আমাদের কাছে শান্তি সবার আগে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত।’

নয়া দিল্লি: সন্ত্রাসে মদত দিয়ে হিন্দু নিধনে নীরব, উল্টে আস্ফালন পাকিস্তানের। 'ভারত কোনও হামলা চালালেই জবাব দেবে পাকিস্তান। সিন্ধু জল চুক্তি বাতিলের চেষ্টা চালালে পূর্ণ শক্তি দিয়ে জবাব', যুদ্ধের পাল্টা হুঙ্কার দিয়ে ভারতকেই পাক প্রধানমন্ত্রীর আস্ফালন! 

পাশাপাশি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য পাকিস্তান যে প্রস্তুত তাও স্পষ্ট জানিয়েছেন। পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাঁওয়ে সাম্প্রতিক ঘটনা এই চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই থামাতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে নিজের ভূমিকা অব্যাহত রেখে, পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য প্রস্তুত।’ 


তিনি আরও বলেন, ‘আমাদের কাছে শান্তি সবার আগে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত।’ এদিকে, সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। সে প্রসঙ্গে ভারতের নাম না করে হুঁশিয়ারির সুরেই শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তানের ভাগে জল হ্রাস বা অন্যদিকে বইয়ে দেওয়ার যে কোনও প্রচেষ্টার পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার ‘ছায়া সংগঠন’ ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। যদিও বরাবরের মতো পাক সরকারের দাবি, এই হামলায় তাঁদের কোনও যোগ নেই। এই হামলার জবাবে ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানও পালটা বেশকিছু পদক্ষেপ করেছে। আকাশসীমা বন্ধ করেছে তারা।

পাশাপাশি এবার জলে জব্দ পাকিস্তান। পহেলগাঁওয়ে রক্ত বন্যা বইয়েছে পাক জঙ্গিরা, পাল্টা ঝিলমের জলে জব্দ পাকিস্তানের মুজফফরাবাদ। ভারতের ছাড়া জলে ফুঁসছে ঝিলম, প্রমাদ গুনছে পাকিস্তানের মুজফফরাবাদ। পাকিস্তানের মুজফফরাবাদে ওয়াটার ইমারজেন্সি জারি।                                                                                                                               
সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার ঝিলমের জলে জব্দ সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান। 

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Prabhas Mondal Encounter: ‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
‘অনেক নোংরামো দেখেছি, করেনি বলতে পারছি না’, মুখ খুললেন বারুইপুরে এনকাউন্টারে নিহত প্রভাসের স্ত্রী
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget