এক্সপ্লোর

Sheikh Hasina News: খোলা হল শেখ হাসিনার লকার, বাজেয়াপ্ত ১০ কেজি গয়না, সোনার হরিণ, সোনার নৌকা-সহ আর যা পাওয়া গেল…

Sheikh Hasina's Gold Seized: বাংলাদেশের ‘প্রথম আলো’ সংবাদপত্র জানিয়েছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, হাসিনার দু’টি লকার থেকে মোট ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গিয়েছে।

ঢাকা: আদালত মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। এবার শেখ হাসিনার গয়নাগাটি বাজেয়াপ্ত করল বাংলাদেশ সরকার। লকার থেকে হাসিনার ১০ কেজি গয়না বাজেয়াপ্ত করেছে দেশের দুর্নীতি বিরোধী সংস্থা। ভারতীয় মুদ্রায় বাজেয়াপ্ত গয়নার মূল্য প্রায় ১২ কোটি টাকা। (Sheikh Hasina's Gold Seized)

বাংলাদেশের ‘প্রথম আলো’ সংবাদপত্র জানিয়েছে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, হাসিনার দু’টি লকার থেকে মোট ৮৩২ ভরি সোনার গয়না পাওয়া গিয়েছে। ‘অগ্রণী ব্যাঙ্কে’ ওই দু’টি লকার ছিল তাঁর। আদালতের অনুমতি সাপেক্ষে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকার খুলে বের করা হয় গয়না। (Sheikh Hasina News)

ঢাকার দিলকুশায় ‘অগ্রণী ব্যাঙ্কে’র মূল শাখায় দু’টি লকার ছিল। করফাঁকির অভিযোগ এবং সম্পত্তির তথ্য গোপন করা নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ওই লকার দু’টি বাজেয়াপ্ত করা হয়। এবার তার ভিতরে থাকা হাসিনার গয়না বাজেয়াপ্ত করা হল। আয়কর রিটার্নে হাসিনা যে তথ্য দিয়েছিলেন, তার সঙ্গে ওই গয়না মিলিয়ে দেখা হবে বলে খবর।

বুধবার হাসিনার তিনটি লকার পরীক্ষা করে দেখা হয়, যার মধ্যে একটি ছিল ‘পূবালী ব্যাঙ্কে’। তবে একটি থেকে শুধুমাত্র খালি পাটের ব্যাগই উদ্ধার হয়। অন্য দু’টি লকার থেকে যে বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে সোনার হরিণ, সোনার নৌকা, নেকলেস, দুল, আংটি, চুড়ি, বালা। একটি লকার ছিল হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে, অন্যটি ছিল হাসিনা ও তাঁর বোন রেহানার নামে। 

দু’টি লকার থেকে গয়না উদ্ধার হয়েছে, তার মধ্যে হাসিনার ব্যক্তিগত সোনার পরিমাণ কত, তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা সেই মর্মে ঝাড়াই-বাছাই করবেন। ২০০৭ সালে সম্পত্তি বিবরণ দিতে গিয়ে লকারগুলির উল্লেখ করেছিলেন হাসিনা। গতবছর বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে আসার পর তাঁর সম্পত্তি নিয়ে অনুসন্ধান শুরু হয়। 

যদিও লকার থেকে হাসিনার গয়না উদ্ধারের বিষয়টি মানছেন না তাঁর অনুগামীরা। তাঁদের দাবি, কড়া নিরাপত্তায় রাষ্ট্রীয় গণভবনে ছিলেন হাসিনা। আলাদা করে লকারে গয়না রাখার প্রয়োজন ছিল না তাঁর। পাশাপাশি, ছোট আকারের লকারে অত গয়না আদৌ রাখা সম্ভব কি না, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। যদিও হাসিনা বা আওয়ামি লিগের তরফে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। হাসিনা এখনও ভারতেই রয়েছেন। তিনি আগামী দিনে বাংলাদেশে ফিরে যেতে আগ্রহী বলেও দাবি আওয়ামি লিগ। তবে বাংলাদেশে গণতন্ত্র ফিরলে, বৈধ সরকার গঠিত হলে তবেই হাসিনা ফিরবেন বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Abhishek Banerjee | SSKM-এ কেন ভরসা নেই? বিদেশযাত্রার নেপথ্যে কোনও অভিসন্ধি? : Sandipan Saha

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget