এক্সপ্লোর
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, টিকিয়াপাড়ায় খুন প্রোমোটার, আটক ৫
ব্যাঁটরা থানার পাশাপাশি, খুনের তদন্তে নেমেছে হাওড়া কমিশনারেটের গোয়েন্দা শাখা।

হাওড়া: হাওড়ায় টিকিয়াপাড়ায় প্রোমোটার খুনের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তবে খুনের মোটিভ ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। গতকাল রাত ৮টা নাগাদ বেলিলিয়াস পার্কের কাছে বছর পঁয়তাল্লিশের প্রোমোটার অমিত হাইত ওরফে বুবুনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রোমোটারি সংক্রান্ত বিবাদ নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাতে ব্যাঁটরা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করে। ব্যাঁটরা থানার পাশাপাশি, খুনের তদন্তে নেমেছে হাওড়া কমিশনারেটের গোয়েন্দা শাখা।
Before You Go
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের





















