এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

শোভনের ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ফেরাল রাজ্য, কটাক্ষ দিলীপের, আরও জোরাল তৃণমূলে ফেরার জল্পনা

লোকসভা ভোট পরবর্তী অধ্যায়ে বৈশাখীকে নিয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। তবে শুরুর দিন থেকেই বিজেপি নেতৃত্বের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁদের।

কলকাতা: শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল হল। তাঁর ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ফিরিয়ে দিল রাজ্য সরকার। যা দেখে রাজনীতির কারবারিদের ধারণা, শোভন যে তাদের নেকনজরে ফিরেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে সেটাই যেন বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস হাইকম্যান্ড। কিছুদিন আগেই তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। পরে সংবাদমাধ্যমে বৈশাখী জানান, সৌজন্য সাক্ষাতের জন্যই তিনি গিয়েছিলেন পার্থর বাড়িতে। গিয়েছিলেন দশমীর প্রণাম সারতে। যে ঘটনা থেকে ইঙ্গিত ছিল, শোভন-বৈশাখীর সঙ্গে তৃণমূলের দূরত্ব কমছে। যে ইঙ্গিত আরও প্রকট হয় ভাইফোঁটার দিন। সেদিন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈশাখীকে নিয়েই গিয়েছিলেন শোভন। শুক্রবার বৈশাখী দাবি করেন, ভাইফোঁটার দিন শোভনের কাছে মমতা জানতে চান, কেন তিনি লেকে হাঁটতে যাচ্ছেন না। জবাবে বৈশাখী বলেন, নিরাপত্তার কারণেই হাঁটতে যেতে পারছেন না শোভন। বৈশাখীর দাবি, এরপরই রাতে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন কলকাতা পুলিশের এক পদস্থ আধিকারিক। সেই মতো গতকাল থেকে শোভনের গোলপার্কের ফ্ল্যাটের সামনে পুলিশ কর্মী মোতায়েন করা হয়। সূত্রের খবর, মন্ত্রী থাকাকালীন যে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন শোভন, সেই নিরাপত্তাই ফেরানো হয়েছে। তার আগে গত ১৬ অগাস্ট, শোভনের নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য সরকার। লোকসভা ভোট পরবর্তী অধ্যায়ে বৈশাখীকে নিয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। তবে শুরুর দিন থেকেই বিজেপি নেতৃত্বের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁদের। দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের চেষ্টা বিফল হয় মূলত তাঁদের আপত্তিতেই। তারপর থেকে রাজ্যের বিভিন্ন বিজেপি নেতার থেকে ক্রমশ দূরত্ব বেড়ে চলেছে শোভন-বৈশাখীর। শুক্রবারের পর তাঁদের তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরাল হয়ে পড়ল। রাজ্য সরকারের সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। শুক্রবার তিনি বলেন, ‘শোভনের সুরক্ষা কেন তুলে নেওয়া হল, কেনই বা ফেরানো হল, যারা দিয়েছেন, তারাই এ নিয়ে বলতে পারবেন।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন ১৫,১১৪ ভোটে
ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন ১৫,১১৪ ভোটে
Election Result 2026 : প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও দাপট ফিরহাদের, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী
প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও দাপট ফিরহাদের, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী
West Bengal Assembly Election Results Live: পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'
পশ্চিমবঙ্গের মানুষকে নতমস্তকে প্রণাম মোদির, লিখলেন, 'আমি কথা দিচ্ছি...'
Suvendu Adhikari: ১৯ রাউন্ডের শেষে ভবানীপুরে শুভেন্দু অধিকারী এগিয়ে ১৯০০৬ ভোটে
১৯ রাউন্ডের শেষে ভবানীপুরে শুভেন্দু অধিকারী এগিয়ে ১৯০০৬ ভোটে

ভিডিও

Narendra Modi: বাঙালি অস্মিতায় শান, BJP-র সদর দফতরে ধুতি-পাঞ্জাবি পরে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
West Bengal Election Result 2026: পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের মধ্যে ভবানীপুরে হঠাৎই থমকে গেল ভোটগণনা, কারণ কী?
West Bengal Election Result 2026: রাণাঘাটে উচ্ছ্বাসে মাতোয়ারা বিজেপি কর্মী-সমর্থকরা
West Bengal Election 2026 Result: আকাশে-বাতাসে উড়ছে গেরুয়া আবির, বিধাননগরে গণনাকেন্দ্রের বাইরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস
West Bengal Election Results 2026: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হবেন কে, তাঁর শপথ হবে কবে? | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget