এক্সপ্লোর

Sikkim News: নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার, সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, আহত বহু

Sikkim Tragic Accident: আজ সপ্তাহান্তে দুর্ঘটনার মুখোমুখী সিকিমের রানিপুল। ভয়াবহ দুর্ঘটনা মৃত ৩ এবং গুরুতর জখম বহু...

মোহন, নয়াদিল্লি: এমনতিই দুর্ঘটনা পিছু ছাড়ে না সিকিমকে ( Sikkim) । কখনও প্রাকৃতিক বিপর্যয়, কখনও আবার ভয়াবহ দুর্ঘটনা লেগেই আছে এই এলাকায়। আজ সপ্তাহান্তে ফের দুর্ঘটনার মুখোমুখী সিকিমের রানিপুল। ভয়াবহ দুর্ঘটনা মৃত ৩ এবং গুরুতর জখম বহু।

ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৮ টা। সপ্তাহান্তে তখন সিকিমের রানিপুলের কাছে চলছিল একটি মেলা। সাধারণ মানুষের ভিড়। অনেক আনন্দ। হই হুল্লোড়। আচমকাই নিয়ন্ত্রণ হারানো একটি দুধের ট্যাঙ্কারটি সেখানে ঢুকে পড়ে। একাধিকজনকে ধাক্কা মারে। একলহমায় পরিস্থিতি বদল যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ হয়েছে যে, ৩ জনের মৃত্যু হয়। এবং প্রায় ১২ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ওই দুধের ট্যাঙ্কারটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। গতবছরের শেষে ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। জানা গিয়েছিল, কাঁথির মেছেদা বাইপাসের  রেল রাস্তা ক্রসিংয়ের কাছে, NH ১১৬ এর বির ওপরে, হোন্ডা আই টেন গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লেগেছিল।  আইটেম গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ঘটেছিল।

আরও পড়ুন, মামাবাড়িতে পাখি মারার বন্দুক নিয়ে খেলা, এয়ারগানের গুলি ছিটকে গেল শিশুকন্যার বুকে..

পুজো শুরু আগে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল দিঘা-কলকাতা এসি বাস (Bus Accident)। আহত হয়েছিলেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। যার রেশ এখনও কাটেনি। পাশাপাশি সম্প্রতি দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মেরেছিল। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান। আর এরপরেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Firhad Hakim: কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম,
কিছুক্ষণের মধ্য়েই ইস্তফা দিচ্ছেন মেয়র ফিরহাদ হাকিম, "এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়"

ভিডিও

Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?
#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget