এক্সপ্লোর

Hooghly News: মামাবাড়িতে পাখি মারার বন্দুক নিয়ে খেলা, এয়ারগানের গুলি ছিটকে গেল শিশুকন্যার বুকে..

Hooghly Child Dead Gun Shot: মামবাড়িতে মামার পাখি মারার বন্দুক নিয়ে খেলাই কাল হল, ৫ বছরের শিশুকন্যার ছোট্ট আঙুল কীভাবে গেল এয়ারগানের ট্রিগারে ?

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মামারবাড়িতে অনেক মজা অনেক আদর। মামাবাড়ি নাম শুনলেই ৮ থেকে ৮০-র এই কথাটাই বোধহয় নাড়া দেয়। গাছ থেকে কুল পেড়ে খাওয়া হোক, কিংবা  অপুর মতো তীর ধনুক খেলা। কিন্তু এই নস্টালজিয়াতেই বোধহয় এবার ঢোক গিলতে হবে। কারণ  মামাবাড়িতে গিয়েই মর্মান্তিক হল হুগলিতে  (Hooghly Tragic Incident)। ফেরা হল না আর বছর ৫-র শিশুকন্যার (Child Death)। এয়ারগানের গুলি ছিটকে বুকে লেগে মৃত্যু হল এক শিশুর।  

মামার বাড়িতে গিয়ে এয়ারগানের গুলি ছিটকে গেল শিশুকন্যার বুকে...

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার দে পাড়ার বাসিন্দা জামশেদ আলি পান্ডুয়া থানার একজন সিভিক ভলেন্টিয়ার।তার পাঁচ বছরের শিশু কন্যা জুমানা হায়াত। পাশেই তাঁর মামার বাড়ি। আজ বিকালে মামা সাইফার রহমানের বাড়ি যায় সে।মামার পাখি মারার বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি ছিটকে বুকে লাগে।সঙ্গে সঙ্গেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসারা জানান,' শিশুটির মৃত্যু হয়েছে।'

৫ বছরের শিশুকন্যার ছোট্ট আঙুল কীভাবে গেল এয়ারগানের ট্রিগারে ?

মৃত শিশুর জেঠিমা রেশমা সুলতানা বলেন, 'শিশুটি সবে মামার বাড়ি গেছে।আর কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা।মামার পাখি মারা বন্দুক থেকে গুলি ছিটকে বুকে লাগে। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে পড়ে। আমাদের গাড়ি করে হাসপাতালে নিয়ে যাই। কী করে হল সেটা বলতে পারব না।' পান্ডুয়া থানার পুলিশ জানিয়েছে, শিশুটি খেলা করছিল।তখন কোনওভাবে এয়ার গানের ট্রিগারে চাপ পড়ে যায়। গুলি ছিটকে লাগে। শিশুটির বাবা পান্ডুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় শোকের ছায়া শিশুটির পরিবারে। 

আরও পড়ুন, দল থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার

খেলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর আরও ঘটনার উদাহরণ রয়েছে

খেলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর আরও ঘটনার উদাহরণ রয়েছে। রাজ্যের বুকে বোমাকে বল ভেবে শিশুমৃত্যুর ঘটনার সাক্ষী এরাজ্য। এখানেই শেষ নয়, অনেকক্ষেত্রেই দেখা যায়, অভিভাবকদের নজরের আড়াল হলেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় শিশুরা। এর উদাহরণ কলকাতার মৌলালি থেকে শুরু করে বর্ধমানও রয়েছে। পাশাপাশি মোবাইলে গেম খেলতে গিয়েও মর্মান্তিক দুর্ঘটনার উদাহরণও রয়েছে। আর এবার ফের সবার অলক্ষ্যে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল হুগলি জেলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget