এক্সপ্লোর

SIR : শুধু বিহার নয়, সারা দেশেই শুরু হয়ে যাবে SIR , শীঘ্রই প্রকাশ করা হবে সময়সূচি, জুনেই জানিয়েছিল কমিশন

SIR In India : ২৪ জুন জাতীয় নির্বাচন কমিশনের একটি আদেশে বলা হয়েছে , ভোটার তালিকার অখণ্ডতা বজায় রাখার জন্য কমিশন সাংবিধানিক দায়িত্ব বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শুধু বিহার নয়।  এবার সারা দেশে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। সারা দেশেই ভোটার তালিকায়  স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু করবে ইলেকশন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের সদ্য জারি করা একটি বিজ্ঞপ্তিতে একথা স্পষ্ট করা হয়েছে। এএনআই সূত্রে খবর।  কী বলা হয়েছে তাতে? ২৪ জুন জাতীয় নির্বাচন কমিশনের একটি আদেশে বলা হয়েছে , ভোটার তালিকার অখণ্ডতা বজায় রাখার জন্য কমিশন সাংবিধানিক দায়িত্ব বজায় রাখার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। "নির্বাচনী তালিকার অখণ্ডতা রক্ষার জন্য সাংবিধানিক আদেশ পালনের স্বার্থে কমিশন এখন সারা দেশেই বিশেষ নিবিড় সংশোধন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে"। ইসিআই আরও জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে সংশোধন প্রক্রিয়ার বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। 

সম্প্রতি ইলেকশন কমিশন জানায়, আইন অনুযায়ী অযোগ্য ভোটারদের অপসারণ করে, নির্বাচনী অখণ্ডতা বজায় রাখাই এই পদ্ধতির লক্ষ্য। একটি হলফনামায় ইসি স্পষ্ট করে দেয়, আধার, ভোটার আইডি এবং রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। এগুলি পরিচয় যাচাইয়ের জন্য ব্যবহৃত হয়। সুপ্রিম কোর্টে এসআইআর-এর বৈধতা নিয়ে মামলার শুনানি হবে  আগামী ২৮ জুলাই। 

বিহারে এসআইআর নিয়ে চলছে ক্রমাগত প্রতিবাদ। তার ঢেউ আছড়ে পড়েছে সংসদেও। বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে শুক্রবারও  সংসদ ভবনের বাইরে ধর্না দেন ইন্ডিয়া জোটের সদস্যরা। সংসদ ভবন চত্বরের প্রেরণা স্থলে গান্ধী মূর্তির নিচে ধর্না দেন ইন্ডিয়া জোটের সাংসদরা। উপস্থিত ছিলেন কংগ্রেস রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও তৃণমূল সাংসদ মিতালি বাগ সহ একাধিক সাংসদরা। ধর্নার পরে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন তাঁরা। সকলের গলায় ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে প্ল্যাকার্ড ছিল। সংসদ ভবনের বাইরে SIR লেখা প্রতীকি কাগজ ছিঁড়ে প্রতিবাদ করেন সাংসদরা। 

বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার নিয়ে সরব হন তৃণমূল সাংসদ মিতালি বাগ। পাল্টা জবাব দিয়েছেন  বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু সংসদের বাইরেই নয় সংসদের ভিতরেও এই ইস্যুতে তুমুল হট্টগোল হয়। গোলমালের জেরে বেলা ১২ পর্যন্ত রাজ্যসভার অধিবেশন ও দুপুর ২ পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Typhoon Dolphin : রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'
রাক্ষুসে গতি, ভয়ঙ্কর তীব্রতা, সর্বশক্তি নিয়ে চিনের স্থলভাগে আছড়ে পড়ল টাইফুন 'ডলফিন'

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget