এক্সপ্লোর

Sitaram Yechury: সীতারাম ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক, কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে চালু শ্বাস-প্রশ্বাস

Sitaram Yechury Health Condition: বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তাঁকে পর্যবেক্ষণ করছেন।

কলকাতা: সিপিএম-এর (CPM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের ICU বিভাগে ভর্তি রয়েছেন ইয়েচুরি। শ্বাসনালিতে গুরুতর সংক্রমণ রয়েছে। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে চলছে শ্বাস-প্রশ্বাস। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তাঁকে পর্যবেক্ষণ করছেন। (Sitaram Yechury)

ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছে CPM-ও। দলের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই মর্মে বিবৃতি জারি করা হয়েছে। ৭২ বছর বয়সি ইয়েচুরি গত ১৯ অগাস্ট AIIMS-এ ভর্তি হন। নিউমোনিয়ার মতো অবস্থা ছিল তাঁর। বুকে সংক্রমণ নিয়ে ভর্তি হন হাসপাতালে। সেই থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। (Sitaram Yechury Health Condition)

গোড়ায় ইয়েচুরির হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি জানতেই পারেনি কেউ। এমনকি গত ২২ অগাস্ট ছয় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন ইয়েচুরি। সেই ভিডিওয় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবেদ ভট্টাচার্যের প্রয়াণে শোকবার্তা দেন। ২৩ অগাস্ট আবার জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে সিপিএম, কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট নিয়ে বার্তা পোস্ট করেন। ২৯ অগাস্টও আব্দুল গফুর নুরানির মৃত্যুতে শোকবার্তা দেন ইয়েচুরি। এর পর দলের তরফে ৩১ অগাস্ট বিবৃতি জারি করা হয়, যাতে বলা হয়, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তাঁকে পর্যবেক্ষণ করছেন।

CPM পলিটব্যুরোরও সদস্য ইয়েচুরি। সম্প্রতি ক্যাটাব়্যাক্ট সার্জারিও হয় তাঁর। দলের জোট সংক্রান্ত সমস্ত বিষয় তিনিই সামলান। প্রাক্তন সাধারণ সম্পাদক হরকৃষ্ণ সিংহ সুরজিতের উত্তরাধিকার বয়ে চলেছেন। ১৯৯৬ সালে তদানীন্তন ইউনাইটে় ফ্রন্ট সরকারের জন্য পি চিদম্বরমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দারিদ্র ঘোচানোর অভিন্ন ন্যূনতম প্রকল্পের (Common Minimum Programme) খসড়া তৈরি করেন ইয়েচুরি। ২০০৪ সালে কেন্দ্রে UPA সরকারের অন্যতম রূপকারও ছিলেন।

১৯৭৫ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই রাজনীতিতে যুক্ত ইয়েচুরি। জরুরি অবস্থার সময় গ্রেফতারও হন। ১৯৭৭-'৭৮ সালে তিন-তিন বার JNU-এর ছাত্র সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৭ সালে JNU-এর আচার্য পদ থেকে ইন্দিরা গাঁধীর পদত্যাগ চেয়ে সরব হন। ইন্দিরার সামনে, তাঁরই বাসভবনে, তাঁর পদত্যাগের দাবিপত্র পড়ে শোনান ইয়েচুরি। সেই ছবি আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরেফিরে উঠে আসে। ফিদেল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নিয়ে টানাপোড়েন, রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্ত এবং করোনায় ছেলের মৃত্যু, সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিশদে তুলে ধরেন ইয়েচুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget