এক্সপ্লোর

সুশান্তের মৃত্যুর পর থেকে ‘নির্ঘুম’, রূপা গঙ্গোপাধ্যায় ফের টুইটারে ছুঁড়ে দিলেন একাধিক প্রশ্ন

সুশান্তের মৃত্যুর সময় তাঁর কুকুর ফাজ ঘরেই ছিল। সে একবারও ডাকল না কেন? রূপা প্রশ্ন করেছেন।

কলকাতা: গতকালই রূপা গঙ্গোপাধ্যায় বলেছিলেন,সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সিবিআই তদন্ত শুরু না হওয়া পর্যন্ত তিনি শান্তিতে ঘুমোতে পারবেন না। এই দাবিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমত প্রচার শুরু করেছেন রূপা। গতকাল সারা রাত ধরে সুশান্তের মৃত্যু নিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি। গতরাতে রূপা সম্ভবত প্রকৃত অর্থেই নির্ঘুম ছিলেন। প্রতি ঘণ্টায় একটা করে প্রশ্ন রাখেন তিনি। তাঁর বক্তব্য, পুলিশ যদি প্রাথমিকভাবে বলেও থাকে, সুশান্ত আত্মহত্যা করেছেন, তা সত্ত্বেও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। এমন দক্ষতাসম্পন্ন নিবেদিতপ্রাণ অভিনেতা এমন ঝট করে আত্মহত্যা করবেন কেন? রূপা আরও লিখেছেন, স্বজনপোষণ আসে বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়স্বজনদের বিশেষ সুবিধে পাইয়ে দেওয়া থেকে। যে ভবিষ্যতে চোখ রেখেছে তাকে এভাবে কি ভেঙে ফেলা যায়? যার নজর আকাশে, তার ওপর এই স্বজনপোষণ সত্যিই কি প্রভাব ফেলে? রূপা প্রশ্ন করেছেন, সুশান্তের যে উচ্চতা ছিল তাতে তাঁর পক্ষে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করা সম্ভব কিনা। কোনও চেয়ার বা টুলে উঠে নিশ্চয়ই গলায় ফাঁস লাগিয়েছিলেন তিনি, সেটা কি খুঁজে পাওয়া গিয়েছে? সিবিআই তদন্তেরও দাবি করেছেন তিনি। তাঁর আরও প্রশ্ন, ঘরের চাবি খোলা তো যেত কম্পিউটারে। এত সহজে তালার মিস্ত্রী কী করে জোগাড় হল, এত তাড়াতাড়ি দরজাই বা খোলা গেল কীভাবে? বিছানার পাশের টেবিলে পড়ে ছিল সুশান্তের মানসিক অসুস্থতা সংক্রান্ত কাগজপত্র। কেন কেউ এভাবে সব ছড়িয়ে রাখবে? তিনি টুইট করেছেন। সুশান্তের মৃত্যুর সময় তাঁর কুকুর ফাজ ঘরেই ছিল। সে একবারও ডাকল না কেন? রূপা প্রশ্ন করেছেন।

সেরা শিরোনাম

RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Kashmir Encounter: কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
কাশ্মীরে বড়সড় সাফল্য সেনার! কুলগামে এনকাউন্টারে নিকেশ লস্কর কমান্ডার, আরও একাধিক জঙ্গি খতম
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Sukanta Majumdar News : 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর
Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget