এক্সপ্লোর

Soham Chakraborty Birthday: 'শুভ জন্মদিন বিট্টু', সোশ্যাল মিডিয়ায় সোহমকে শুভেচ্ছা 'মামু' প্রসেনজিতের

তিনি অভিনেতা, তিনি বিধায়কও। আজ তাঁর জন্মদিন। সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানালেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতা: তিনি অভিনেতা, তিনি বিধায়কও। একদিকে রুপোলি পর্দা, অন্যদিকে রাজনীতি, দুইই সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি। আজ তাঁর জন্মদিন। সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি পোস্ট করে অভিনেতাকে শুভেচ্ছা জানালেন 'টলিউডের ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

একসময় তিনি বলেছিলেন, রাজনীতি করলেও অভিনয় তিনি ছাড়তে পারবেন না কোনোদিন। কথা রেখেছেন অভিনেতা। একদিকে বিধায়কের দায়িত্ব, অন্যদিকে একের পর এক শ্যুটিং, সব দক্ষভাবে সামলাচ্ছেন তিনি। সদ্য নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে জুটি বেঁধে 'জয় কালী কলকাত্তেওয়ালি' (Joy Kali Kalkattewali) ছবির শ্যুটিং শেষ করেছেন তিনি। আর তারপরই শেষ করেছেন 'পাকা দেখা' (Paka Dakha) ছবিটি। শুধু অভিনয় নয়, প্রেমেন্দু বিকাশ চাকি (Premendu Bikash Chaki) পরিচালিত এই ছবির প্রযোজকের দায়িত্বও পালন করছেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। মুক্তির অপেক্ষায় এই দুই ছবিই। 

আজ অভিনেতা জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লিখেছেন, 'আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা বিট্টু। ভালোবাসা রইল। জীবনে আরও আরও উন্নতি করো। ভগবান তোমার মঙ্গল করুন।'

এই পোস্টের উত্তরে সোহম লেখেন, 'তোমায় অনেক ধন্যবাদ মামু। সবসময় তোমার ভালোবাসা আর আশীর্বাদ চাই। আজ রাতের আয়োজনে তোমায় মিস করব।'

আরও পড়ুন:শতবর্ষে মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ কৌশিক গঙ্গোপাধ্যায়ের, আসছে নতুন ছবি 'পালান'

স্ত্রী-পুত্র নিয়ে ঘোরতর সংসারী রুপোলি পর্দার এই নায়ক। এবিপি লাইভের সঙ্গে একবার নিজের প্রেমের গল্প ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। বলেছিলেন,  'আমার কাছে প্রেম বলতে বোঝাপড়া, দুজনের দুজনের প্রতি সম্মান। তবে হ্যাঁ, নিজের একটা ব্যক্তিগত জায়গাও থাকবে।' ছোটবেলার প্রেমের কোনও স্মৃতি মনে পড়ে? সোহম বললেন, 'ছোটবেলায় তেমন করে কাউকে ভালো লাগেনি। তারপর যাকে ভালো লাগল, তারসঙ্গেই প্রেম.. বিয়ে। যখন তনয়াকে প্রেম প্রস্তাব দিয়েছিলাম, ও তখন অনেকটা ছোট। দেখা করার আগে, ওর কথা শুনেই আমি প্রেমে পড়েছিলাম। যেদিন দেখা হল সেদিনই প্রপোজ করলাম। ও বলেছিল সামনে মাধ্যমিক। বলেছিলাম, পরীক্ষা দিয়ে দাও, তারপর উত্তরটা যেন হ্যাঁ হয়। সেটা হ্যাঁ হয়েছিল.. ব্যাস। এখন পুরনো কথা মনে পড়লে ভালো লাগে।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget