এক্সপ্লোর

Raja Raghuvanshi Case : প্রতিষ্ঠিত স্বামী রাজা নয়, ঠিক এই কারণেই 'টুয়েলভ ফেল' রাজকেই চেয়েছিল সোনম, বড় তথ্য সামনে

কী এমন ছিল সেই সম্পর্কে, যা বাঁচাতে স্বামীকে খুন করতেও হাত কাঁপল না সোনমের? রাজ ও সোনমের সম্পর্ক নিয়ে এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। 

ইনদৌর: মধুচন্দ্রিমায় গিয়ে স্বামীকে খুন ! সোনম ও রাজা রঘুবংশীর কথা এখন সারা দেশ জানে। কীভাবে বিয়ের মেহেন্দি ফিকে হওয়ার আগেই স্বামীকে খুন করে সোনম। সেই গা-শিউরে ওঠা কাহিনি এখন লোকের মুখে মুখে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে বয়সে ছোট, দ্বাদশ অনুত্তীর্ণ রাজ কুশওয়ার প্রেমে পড়ল সোনম ? কী এমন ছিল সেই সম্পর্কে, যা বাঁচাতে স্বামীকে খুন করতেও হাত কাঁপল না সোনমের? রাজ ও সোনমের সম্পর্ক নিয়ে এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। 

 রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের তদন্তে পুলিশ কখনও মেঘালয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কখনও আবার ইনদৌরে। এই ইনদৌরেরই মেয়ে সোনম। তার অভিযুক্ত-প্রেমিক রাজও ইনদৌরের ছেলে। বৃহস্পতিবার (১৯ জুন) দুই প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশী এবং তার কথিত প্রেমিক রাজ কুশওয়াহার পরিচিতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।পুলিশ সূত্রের খবর, উঠে আসছে চমকপ্রদ তথ্য। যে  ট্যাক্সি ড্রাইভার রাজার খুনের পর ইনদৌরে গা-ঢাকা দিয়ে থাকা সোনমকে উত্তর প্রদেশে নিয়ে গিয়েছিল, তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, ট্যাক্সি চালকের নাম প্রমোদ সাহা ওরফে পীযূষ। তিনি বলেন, এই ট্যাক্সিতে উত্তরপ্রদেশে পৌঁছানোর পর, ৮ জুন গভীর রাতে গাজীপুর জেলায় সোনম পুলিশের কাছে আত্মসমর্পণ করে।                    

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় পুলিশের অপরাধ দমন শাখার অফিসের বাইরে সোনমের ভাই গোবিন্দকে দেখা যায়। এর আগে, বুধবার ইনদৌরে মেঘালয় পুলিশ তদন্তের জন্য সোনমের ভাইকে কয়েকটি জায়গায় নিয়ে যায় , বলে খবর।  

জানা গিয়েছে, পারিবারিক ব্যবসা সামলাতেন সোনম।  সেখানেই কাজ করত রাজ কুশওয়া। তাই  পুলিশ এদিন কয়েকজন কর্মচারী এবং কুশওয়াহার সঙ্গে পরিচিত কয়েকজনকে অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে।  সোনমের পরিবার আসবাবপত্রে ব্যবহৃত সানমাইকা শিটের ব্যবসা করে।  বিয়ের পরও এই ব্যবসার সঙ্গে সোনম যুক্ত ছিল। সেখানেই কাজ করতেন  রাজ।  পুলিশের মতে, রাজা রঘুবংশী হত্যা মামলার ষড়যন্ত্রকারী রাজ কুশওয়াহার পড়াশোনার দৌড় ক্লাস টুয়েলভ পর্যন্ত। সেই গণ্ডিও পেরোয়নি সে।  অথচ সে সোনমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কাজ করত। সেখানেই বাড়ে ঘনিষ্ঠতা। 

সোনমের ফোন এবং গয়না কোথায়? 

তদন্তের সঙ্গে  যুক্ত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রাজা রঘুবংশীকে হত্যার পর সোনম ইনদৌরে ফেরে। তবে এখনও তার বেশ কিছু জিনিসের খোঁজ মেলেনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget