এক্সপ্লোর

Sonam Raghuvanshi : মধুচন্দ্রিমায়-হত্যাকাণ্ডে চাঞ্চল্য়কর মোড়! স্ক্যানারে নতুন নাম 'অলকা', সন্দেহে সোনমের সঙ্গে সম্পর্ক

খুনের মামলায় প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশীর ঘনিষ্ঠ এক বন্ধুর নাম উঠে এসেছে তদন্তে। তাঁর নাম  'অলকা'বলে জানা গিয়েছে। 

রাজা রঘুবংশী হত্যা মামলায় রোজই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে সোনম ও রাজ কুশওয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে বলেই খবর। তাদের পরিকল্পনা, যোগাযোগ, খুনের মোটিভ, পুরোটাই স্পষ্ট। কিন্তু এখানেই মনে হয় রহস্যের শেষ নয়। প্রতিদিনই আসছে  নতুন মোড়। পুরো ঘটনায় রহস্য আরও ঘনীভূত হয়েছে । খুনের মামলায় প্রধান অভিযুক্ত সোনম রঘুবংশীর ঘনিষ্ঠ এক বন্ধুর নাম উঠে এসেছে তদন্তে। তাঁর নাম  'অলকা'বলে জানা গিয়েছে। 

সোনমের পরিবার এবং রাজা রঘুবংশীর পরিবার, উভয় পক্ষই দাবি করেছে তদন্ত হোক পুঙ্খানুপুঙ্খ ভাবে,যাতে সব দোষীদের নাম সামনে আসে। পরিবারদ্বয়ের দাবি, সোনমের সমস্ত ঘনিষ্ঠ বন্ধু এবং তার সঙ্গে যাঁরা কাজ করতেন, তাঁদের সকলকে জেরা করা হোক। বিশেষত যেসব মেয়েদের সঙ্গে সোনমের ওঠা-বসা, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হোক।  সোনমের পরিবারের আশঙ্কা, রাজ কুশওয়াই শুধু নয়,  আরও অনেক নাম ও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।

ইতিমধ্যেই  'অলকা' নামে একজনের উল্লেখ পাওয়া গিয়েছে, যিনি নাকি সোনমের ঘনিষ্ঠ। তিনিও কি সবটাই জানতেন? আরও যেসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, অলকা নামের এই মেয়েটি কি  মেয়ের নাম উল্লেখ করা হচ্ছে, তাকে সোনমের ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে অলকা কি সোনমের কেবলই বন্ধু ? নাকি পার্টনার ইন ক্রাইম ? সেও কি এই অপরাধে একজন বিশ্বাসী বা অংশগ্রহণকারী ছিল? পুলিশ সূত্রের খবর,এবার রাজা রঘুবংশী হত্যা মামলায় 'অলকা' নামে ওই মহিলার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাজা রঘুবংশীর পরিবার এই গভীর বন্ধুত্বকে সন্দেহের চোখেই দেখছে। পুলিশের কাছে সোনমের শ্বশুরবাড়ির লোকেদের দাবি , অলকা সহ সোনমের সমস্ত ঘনিষ্ঠ মহিলাদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাতে হয়ত এমন কোনও সত্য বেরিয়ে আসবে, যা কল্পনাতীত। 

গত মে মাসে রাজা ও সোনমের বিয়ে হয়। তারপর তাঁরা মধুচন্দ্রিমায় যান মেঘালয়ে। সেখানে কয়েকদিন পর যুগলে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। পরিবার পুলিশে অভিযোগ করে। মেঘালয় পুলিশের লাগাতার তল্লাশির পর উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। কিন্তু সোনমের খোঁজ মেলে তার বেশ কয়েকদিন পর। রাজ-হত্যার ১৭ দিন পর, সোনম নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ততক্ষণে পুলিশের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণ একত্রিত হয়েছে। সোনমের পর তার সঙ্গে অপরাধে যুক্ত থাকার অভিযোগে আরও চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই হত্যাকাণ্ড কেবল ইনদৌরেই নয়, সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার সঙ্গে সঙ্গে  বহু ভ্রমণপিপাসুর মনেও মেঘালয় নিয়ে ভয়ের সঞ্চার হয়। তবে এখন অপরাধের পর্দাফাঁস হতে পুরো ঘটনাটাই সকলের কাছে পরিষ্কার।  

দুই পরিবারের সন্দেহ, সোনম একা এই অপরাধ করেননি। অলকার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিশ এখন এই মামলাটিকে কেবল প্রেমের সম্পর্ক বা ব্যক্তিগত শত্রুতা হিসেবেই দেখছে না, বরং এর মধ্যে কোনও গভীর ষড়যন্ত্রের আশঙ্কাও করছে। আগামী দিনে, অলকা এবং সোনমের মধ্যে বন্ধুত্বটি ঠইক কেমন, তাও খতিয়ে দেখবে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ, ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?

ভিডিও

Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget