এক্সপ্লোর
ঘুমন্ত স্বামীর গলায় ফাঁস দিয়ে ‘খুনের চেষ্টা’, গ্রেফতার স্ত্রী
দীর্ঘদিন ধরেই সাংসারিক অশান্তি চলছিল। কিন্তু তার পরিণতি যে এমন হতে পারে, তা ভাবতেও পারেননি ৫৮ বছরের ব্যক্তি। দাম্পত্য বিবাদের জেরে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।গ্রেফতার মহিলা।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরেই সাংসারিক অশান্তি চলছিল। কিন্তু তার পরিণতি যে এমন হতে পারে, তা ভাবতেও পারেননি ৫৮ বছরের ব্যক্তি। দাম্পত্য বিবাদের জেরে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে।গ্রেফতার মহিলা। ঘটনাটি ঘটেছে সোনারপুরের কালিকাপুর গ্রামে।পরিবার সূত্রে খবর, ৩০ বছর আগে বিয়ে হলেও, দম্পতির মধ্যে বনিবনা ছিল না। আক্রান্ত ব্যক্তির অভিযোগ, স্ত্রী দীর্ঘদিন ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করেন। অভিযোগকারী স্বামীর অভিযোগ, ঘুমন্ত অবস্থায় গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা করা হয় তাঁকে। ছেলে, প্রতিবেশীরা এসে উদ্ধার করে। ৩০ বছর ধরে তাঁর ওপর অত্যাচার চলছে। একই অভিযোগ, পরিবার ও প্রতিবেশীদের। অভিযুক্তর ছেলের অভিযোগ, তাঁর মা বাবাকে প্রায়ই মারধর করে। প্রতিবাদ করায় পুলিশের হুমকি দেয়। এই ঘটনায় স্বামীকে খুনের চেষ্টার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
Before You Go
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের





















