এক্সপ্লোর

১২ বছরের মেয়েকে দেহ ব্যবসায় নামতে চাপ, দিল্লির বৃহত্তম সেক্স র‌্যাকেটের মালকিন সোনু পঞ্জাবনের ২৪ বছর জেল

আদালত বলেছে, ওই বালিকাকে ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় তার শিক্ষাই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, তার শৈশবও নরক করে দিয়েছে অপরাধীরা।

নয়াদিল্লি: কুখ্যাত মানুষ পাচারকারী ও দিল্লির সব থেকে বড় সেক্স র‌্যাকেটের মালকিন সোনু পঞ্জাবনকে ২৪ বছর জেলের সাজা দিল দিল্লির একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ১২ বছরের এক বালিকাকে অপহরণ করে তাকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে সে। তার সঙ্গী সন্দীপ বেদওয়ালেরও ২০ বছর জেল হয়েছে। সোনু পঞ্জাবনের আসল নাম গীতা অরোরা। কারাদণ্ডের পাশাপাশি তার ৬৪,০০০ টাকা জরিমানা করেছে আদালত। তার হয়ে বেদওয়াল গত বছর ১১ সেপ্টেম্বর ওই ১২ বছরের মেয়েটিকে অপহরণ করে, তারপর তাকে বারবার বিভিন্ন লোকের কাছে বিক্রি করা হয়। দেহ ব্যবসায় নামানোর জন্য সোনু পঞ্জাবনও কিনে নেয় তাকে। দ্বারকার অ্যাডিশনাল সেশনস কোর্টের বিচারক প্রীতম সিংহ বলেছেন, সোনুকে কোনওভাবে ক্ষমা করা যায় না, সব সীমা অতিক্রম করেছে সে। নিজে মহিলা হয়ে এমন ভয়ঙ্করভাবে এক অপ্রাপ্তবয়স্ক মেয়ের ওপর শারীরিক নির্যাতন সে কীভাবে করাতে পারল। আইন তাকে কঠোরতম সাজা দেবে। আদালত বলেছে, বেআইনি মানুষ পাচারের অপরাধে সোনুকে প্রথম ১৪ বছর জেলের সাজা দেওয়া হল। এরপর ১০ বছর সে জেল খাটবে অপ্রাপ্তবয়স্ককে দেহ ব্যবসায় নামতে বাধ্য করা, দাসবৃত্তি করানো, অপ্রাপ্তবয়স্ককে কেনা ও বিক্রি করা, বিষ দেওয়া, জোর করে বন্দি করে রাখা ও অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। বেদওয়ালেরও ৬৫,০০০ টাকা জরিমানার পাশাপাশি ১০ বছরের জেল হয়েছে অপহরণ, নাবালিকাকে বিক্রি করা ও দেহ ব্যবসায় নামতে বাধ্য করা, দাসবৃত্তি করানো এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। এছাড়া ওই ১২ বছরের বালিকাকে ধর্ষণের জন্যও ১০ বছরের জেল হয়েছে তার। আদালত বলেছে, ওই বালিকাকে ৭ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই ঘটনায় তার শিক্ষাই শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, তার শৈশবও নরক করে দিয়েছে অপরাধীরা। প্রমাণ পাওয়া গিয়েছে, মেয়েটিকে দেহ ব্যবসায় যোগ্যতর করে তুলতে তাকে আলাদা করে ইঞ্জেকশন দিত সোনু পঞ্জাবন। মেয়েটির ঘরে যাদের পাঠাত তাদের কাছ থেকে সে মাথাপিছু নিত ১,৫০০ টাকা। ৫ বছর আগে এই মামলা দায়ের হওয়ার পর মেয়েটি পুলিশে এসে জানায়, বেদওয়াল তাকে প্রেমের কথা বলে বাড়ি থেকে নিয়ে এসেছিল। সীমা আন্টি বলে একজনের বাড়ি নিয়ে আসে বিয়ের কথা বলে, সেখানে তাকে ধর্ষণ করে। তারপর শুরু হয় একের পর এক লোকের কাছে তাকে বিক্রি করা। ৪ বার এভাবে তাকে বিক্রি করা হয়, শেষে আসে সোনু পঞ্জাবনের হাতে। সোনু তাকে দেহ ব্যবসায় নামায়, ৩ জনের কাছে বিক্রি করে দেয়। এদেরই একজন সৎপাল, শেষমেষ বিয়ে করে তাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্য়োপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget