এক্সপ্লোর

ওদের 'হেঁটে বাড়়ি ফেরার দৃশ্য খুব কষ্ট দেয়', ১০টি বাসে মুম্বইয়ে আটক পরিযায়ী শ্রমিকদের কর্নাটক পাঠালেন সোনু সুদ

অভিনেতা এক বিবৃতিতে অতিমারীর সময় সকলেই পরিবার, প্রিয়জনের পাশে থাকার ইচ্ছা হয় বলে মন্তব্য করেন।এর আগে পঞ্জাবের ডাক্তারদের ১৫০০ এর ওপর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কিট দান করেছেন সোনু।

মুম্বই: বাড়ি কর্নাটকে, কর্মসূত্রে পড়ে আছেন মুম্বইয়ে। চাইলেও লকডাউনের জন্য ফেরার উপায় নেই। এরকম পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর জন্য় ১০টি বাসের ব্যবস্থা করলেন সোনু সুদ। সোমবার মহারাষ্ট্রের ঠাণে থেকে বাসগুলি পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দেয় কর্নাটকের গুলবর্গার উদ্দেশ্যে। বলিউডের নামী তারকাদের অনেকেই করোনাভাইরাস রুখতে চালু লকডাউনের সময় বিপন্ন মানুষের বা পুলিশ,ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সোনুও নিজের হোটেলের দরজা খুলে দিয়েছেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল ডাক্তার, নার্সদের জন্য। ‘দাবাং’ অভিনেতা এক বিবৃতিতে অতিমারীর সময় সকলেই পরিবার, প্রিয়জনের পাশে থাকার ইচ্ছা হয় বলে মন্তব্য করেন। বলেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি এই বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কট, বিপর্যয়ের সময় প্রতিটি ভারতীয় চান পরিবার, কাছের লোকজনের পাশে থাকতে। মহারাষ্ট্র, কর্নাটকের সরকারি স্তরে অনুমতি জোগাড় করেছি যাতে এই পরিযায়ী শ্রমিকদের দশটি বাসে পাঠানোয় সাহায্য করা যায়। মহারাষ্ট্র সরকারের অফিসাররা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে দারুণ সহযোগিতা করেছেন, আর পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে স্বাগত জানানোয় বিশেষ উল্লেখ করব কর্নাটক সরকারের। বাচ্চাকাচ্চা, বৃদ্ধ অভিভাবক সহ পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়়ি ফেরার দৃশ্য আমায় খুব কষ্ট দিয়েছে। আমার ক্ষমতা থাকলে অন্য রাজ্যের লোকজনদেরও এভাবে সাহায্য করে যাব। এর আগে পঞ্জাবের ডাক্তারদের ১৫০০ এর ওপর ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) কিট দান করেছেন সোনু। রমজান মাসের ভিওয়ান্ডির পরিযায়ী শ্রমিকদের শুকনো খাবারের প্যাকেট দেওয়া সহ কয়েক হাজার দুঃস্থ মানুষের প্রতিদিনের অন্নের সংস্থানও করছেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির অভিনেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget