এক্সপ্লোর

Skeleton Found: বাঁশ বাগানে পড়ে নরকঙ্কাল! তীব্র চাঞ্চল্য ভাঙড়ে

মাসখানেক আগে নিখোঁজ এক মহিলারই এই কঙ্কাল কি না, তা নিয়ে তৈরি হয়েছে গ্রামবাসীদের মনে প্রশ্ন।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : গিয়েছিলেন কাঠ কুড়োতে, তখনই নজরে আসে বাঁশ বাগানে পড়ে আছে মানুষের কঙ্কাল। সাতসকালে এক বাসিন্দার মুখে এই খবর শোনার পরই, শোরগোল পড়ে যায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ঝিঝিরআইটে। কঙ্কালের পাশেই পড়ে ছিল ওড়না, জুতো, ব্যাগ, টিফিন বক্স। কিছুটা পরে ভাঙড় থানার পুলিশ কঙ্কাল উদ্ধার করে। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, কঙ্কালটি কোনও মহিলার হতে পারে। ডিএনএ পরীক্ষার জন্য  কঙ্কালটি পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। 

স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে স্থানীয় বাসিন্দা বছর তিরিশের নুর বানুর বিবি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাঁর পরিবার ভাঙড় থানায় মিসিং ডায়ারি করে। স্বামীকে ছেড়ে তিনি ঝিঝিরআইটে বাপের বাড়িতে থাকছিলেন। এই কঙ্কাল কি নুরবানুর বিবির?  গ্রামবাসীদের মনে এটাই এখন বড় প্রশ্ন। এক স্থানীয় বাসিন্দা বলেছেন, 'এক মাস আগে এখানকার নূরবানুর  বিবি নিখোঁজ হয়ে গিয়েছিলেন, এটা নূরবানুরের কঙ্কাল হতে পারে।' এদিন সকালে নরকঙ্কাল পাওয়া যাওয়ার পর যে স্থানীয়দের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল, সেটাও পরিষ্কার তাদের কথায়। এক স্থানীয় বলেছেন, 'আমরা খবর পেয়ে যাই। গিয়ে দেখি কঙ্কালের মাথা-হাত-পা রয়েছে।'

আরও পড়ুন- ঝোপের মধ্যে নরকঙ্কাল! বল কুড়োতে গিয়ে আঁতকে উঠল কিশোর, তীব্র আতঙ্ক শ্যামনগরে

কিছুদিন আগে ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গুড়দহ খেলার মাঠের কাছে এক নরকঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। মাঠের ধারে ঝোপ থেকে বল কুড়োতে গিয়ে নরকঙ্কাল দেখে আঁতকে উঠেছিল কিশোর। শ্যামনগর এলাকায় যা নিয়ে ছড়ায় আতঙ্ক। যার কিছুদিন আগে কলকাতার স্ট্র্যান্ড রোডের পরিত্যক্ত বাড়ির ছাদে মিলেছিল কঙ্কাল। নর্থপুর থানার পুলিশ আধিকারিক ও  কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা এসেছেন ঘটনাস্থলে। নরকঙ্কালটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন- কলকাতার স্ট্র্যান্ড রোডে পরিত্যক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার নরকঙ্কাল, শুরু তদন্ত

সেরা শিরোনাম

New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget