এক্সপ্লোর

Trains Cancelled : জওয়াদের আশঙ্কায় ৩৮টি ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল

South-Eastern Railway : ঘূর্ণিঝড় জওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর, ওড়িশা উপকূল ধরে পুরীর দিকে এগোচ্ছে

হাওড়া : জওয়াদের আশঙ্কায় আজ ৩৮টি ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। বাতিল করা হয়েছে- হাওড়া-এমজিআর চেন্নাই মেল, হাওড়া-এর্নাকুলাম এক্সপ্রেস, হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-ভাস্কো দা গামা এক্সপ্রেস, হাওড়া-হায়দরাবাদ এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন।

ঘূর্ণিঝড়ের আশঙ্কা কাটলেও, এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল নদিয়া, মুর্শিদাবাদ দুই ২৪ পরগনা কলকাতা ও হাওড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের।

ঘূর্ণিঝড় জওয়াদ(Cyclone Jawad) শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পর, ওড়িশা উপকূল ধরে পুরীর(Puri) দিকে এগোচ্ছে। বর্তমানে গোপালপুর থেকে ১৩০, পুরী থেকে ১৮০ ও পারাদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপ। আজ দুপুরেই পৌঁছে যাবে পুরীর কাছাকাছি। আগামীকাল বাংলার উপকূলে পৌঁছনোর আগে আরও দুর্বল হবে নিম্নচাপ।

এদিকে জলের তোড় ও ঝোড়ো হাওয়ার জেরে আজ কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় একটি পণ্যবাহী নৌকা। নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। আজ সকালেই মৌসুনী দ্বীপে চিনাই নদীর বাঁধের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। 

ঘূর্ণিঝড়(Cyclone) জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ(NDRF) ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি। নিচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমায় নৌকায় চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ। 

এদিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা। খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমার জানিয়েছেন, সিইএসসি-র সঙ্গে সমন্বয় রেখে চলা হচ্ছে। গাছ কাটার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। চালু রয়েছে কলকাতার সবকটি পাম্পিং স্টেশন। বৃষ্টি বেশি হলে দ্রুত নিকাশির ব্যবস্থাও করা হয়েছে।

সেরা শিরোনাম

Cockroach Janta Party: জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হল বন্ডে
জামিন পেলেন অভিজিৎ দীপকে, শর্তসাপেক্ষে মুক্তি দিল আদালত, সই করতে হল বন্ডে
Nitish Kumar: ‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
‘ন’জনকে খুন করিয়েছি আমি’, অকপট স্বীকারোক্তি বিধায়কের, বিতর্ক শুরু হতে বললেন…
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget