এক্সপ্লোর

Modi On Special Parliament Session : “কান্নাকাটির জন্য অনেক সময় পাবেন”, অধিবেশন শুরুর আগে বিরোধীদের বার্তা মোদির

Special Parliament Session : নাম না করে বিরোধীদের দিলেন খোঁচা। বললেন, অনেক সময় পাবেন কান্নাকাটির। 

নয়াদিল্লি:  সংসদে শুরু হল ৫ দিনের বিশেষ অধিবেশন (Special Parliament Session)। অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ক্যাবিনেটের সদস্যরা। সংসদ ভবনে রয়েছেন সনিয়া গাঁধীও। কিন্তু বিশেষ অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে? তা নিয়ে এখনও জল্পনা জারি। অধিবেশনের প্রবেশের আগেই প্রধানমন্ত্রীর বার্তা,' সংসদে ৫ দিনের বিশেষ অধিবেশন। ছোট অধিবেশনে নেওয়া হবে ঐতিহাসিক সিদ্ধান্ত।' এরপর নাম না করে বিরোধীদের দিলেন খোঁচা। বললেন, অনেক সময় পাবেন কান্নাকাটির।  

অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী ( Narendra Modi )  চন্দ্রযান  ( Chandrayaan 3 ) ও G-20 র সাফল্য নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, 'চন্দ্রযান ৩-এর সাফল্যে শুধু ভারত নয় সারা বিশ্ব অভিভূত। জি ২০-র সাফল্য ১৪০ কোটি দেশবাসীর। এই সাফল্য কোনও ব্যক্তি বা দলের নয়, ভারতের সাফল্য। দেশের বিবিধতা এই সম্মলনের মধ্যে দিয়ে সারা বিশ্বে পৌঁছে গেছে' 

সংসদ ভবনে প্রবেশের আগেই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, আগামী মঙ্গলবার গণেশ চতুর্থীর দিনই নতুন সংসদ ভবনে প্রবেশ করবেন সাংসদেরা।  ‘বিঘ্ননাশক’ গণেশের কৃপায় সব বাধাবিঘ্ন পেরিয়ে ভারত সব স্বপ্ন এবং সঙ্কল্প পূরণ করবে, বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এরপর সংসদ ভবনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'দেশের সংসদীয় যাত্রা স্মরণ করতেই এই বিশেষ অধিবেশন। এই সংসদ ভবন ৭৫ বছরের যাত্রায় নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আমরা নতুন সংসদ ভবনে গেলেও পুরনো এই ভবন যুব সমাজের কাছে দৃষ্টান্ত। এই ভবন তৈরিতে দেশের মানুষের পরিশ্রম, অর্থ রয়েছে'।

তিনি আরও বলেন, 'ভারতের প্রতি সন্দেহ করার স্বভাব কিছু মানুষের স্বাধীনতার পর থেকে চলে আসছে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে ভারত জবাব দিয়ে দিয়েছে। আজ ভারত বিশ্ববন্ধু হিসেবে নিজের জায়গা তৈরি করেছে। বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত আমাদের সংস্কারই তার আধার। এই সংসদ ভবনের গৌরব আমাদের সবার'

সোমবার থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সাংসদদের অধিবেশনে হাজির থাকতে হুইপ জারি করেছে বিজেপি ও কংগ্রেস। রবিবার প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, অধিবেশনের প্রথম দিন সংসদের ৭৫ বছরের যাত্রাপথ নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে বিরোধীরা দাবি জানিয়েছেন, বিশেষ অধিবেশনেই পাস করা হোক মহিলা সংরক্ষণ বিল। রাজ্যের বকেয়া পাওনা, বেকারত্ব ও মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা চেয়েছে তৃণমূল। ইন্ডিয়া, না ভারত, এক দেশ, এক ভোটের মতো বিষয়গুলি নিয়ে কি সংসদের বিশেষ অধিবেশনে কোনও পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার? সকলের নজর এখন সেদিকেই।  

আরও পড়ুন :

বিশ্বকর্মা পুজোর আগেই নিজের জন্মদিনে পিএম বিশ্বকর্মা প্রকল্পের সূচনায় প্রধানমন্ত্রী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Narendra Modi: বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
বিক্ষোভে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর, অশালীন মন্তব্য! দায়ের FIR, আটক দিল্লির তরুণী
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে খাগড়াগড়ের ধাঁচে পরিকল্পনা, নির্দেশ আসত পাকিস্তান থেকে?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget