এক্সপ্লোর

Ayodhya, Lakshadweep Flight: 'কম টাকায়' অযোধ্যা-লাক্ষাদ্বীপ ভ্রমণ? বড় ঘোষণা এই উড়ান সংস্থার

Spicejet Flight: তবে শুধু লাক্ষাদ্বীপ নয়, রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে অযোধ্যায় ফ্লাইটের চাহিদা বেড়েছে সেই বিষয়টি মাথায় রেখে অযোধ্যাতেও চালু হবে স্পাইসজেটের 'বাজেট বিমান পরিষেবা'

নয়া দিল্লি: মলদ্বীপ (Maldives)-লাক্ষাদ্বীপ (Lakshadweep) চর্চার মধ্যেই পর্যটকদের জন্য সুখবর আনতে চলেছে ভারতের 'বাজেট এয়ারলাইনস' স্পাইসজেট (Spicejet)। খুব তাড়াতাড়িই তারা লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য দুটি 'বাজেট ফ্রেন্ডলি' বিমান পরিষেবা চালু করতে চলেছে বলে জানিয়েছেন সংস্থার সিইও। তবে শুধু লাক্ষাদ্বীপ নয়, রাম মন্দিরের (Ram Mandir) প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে অযোধ্যায় (Ayodhya) ফ্লাইটের চাহিদা বেড়েছে সেই বিষয়টি মাথায় রেখে অযোধ্যাতেও চালু হবে স্পাইসজেটের 'বাজেট বিমান পরিষেবা', এমনটাও জানিয়েছেন স্পাইসজেটের চেয়ারম্যান এবং সিইও অজয় ​​সিং।                             

এয়ারলাইন্সগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থা প্রধান জানিয়েছেন, কম খরচের এই এয়ারলাইনস শীঘ্রই লাক্ষাদ্বীপ দ্বীপে ফ্লাইট শুরু করতে চলেছে। এর পাশাপাশি তিনি শীঘ্রই অযোধ্যায় ফ্লাইট শুরু করার কথাও বলেছেন। অজয় সিং বুধবার কোম্পানির এজিএম-এ শেয়ারহোল্ডারদের বলেছিলেন যে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফর এবং ভারত ও মলদ্বীপের মধ্যে 'তরজা' প্রেক্ষাপটে চাহিদা বৃদ্ধি পেয়েছে অনেকটা। সেই সূত্র ধরেই তিনি বলেছেন, ‘আরসিএস-এর আওতায় আমাদের কাছে এক্সক্লুসিভ সত্ত্ব রয়েছে বিমান চলাচলের আর আমরা খুব শিগগির এই দ্বীপে চালু করব বিমান।’ 

লাক্ষাদ্বীপ এবং অযোধ্যায় ফ্লাইট পরিষেবা শুরু করার পাশাপাশি, সিইও শেয়ারহোল্ডারদের জানিয়েছেন যে তিনি এয়ারলাইনটির উন্নয়নের জন্য স্পাইসজেটের বৃদ্ধির জন্য ২২৫০ কোটি টাকার ফান্ডও ব্যবহার করবেন। এই আর্থিক সহায়তা বিমান সংস্থাগুলিকে শক্তিশালী করতে সাহায্য করবে বলেই আশাবাদী তিনি।  

আরও পড়ুন, ডেস্টিনেশন লাক্ষাদ্বীপ! খুব সহজে বাংলা থেকে কীভাবে যাবেন জানেন?

এদিকে, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে গোটা দেশের ডেস্টিনেশন যেন এখন একটাই তা হল অযোধ্যা। কলকাতা থেকে অযোধ্যা এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। তাই ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। স্পাইসজেটের এই ঘোষণার পর অবশ্য আশার আলো দেখছেন পর্যটকরা।                                                                                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget