এক্সপ্লোর

SpiceJet : মহিলা ক্রু মেম্বারের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ, যাত্রীকে নামাল স্পাইজজেট

Misbehaviour with Female Cabin Crew Member : অভিযোগ, এক পুরুষ যাত্রী এক মহিলা ক্রু মেম্বারের সঙ্গে খারাপ আচরণ করেছেন

নয়া দিল্লি : এক মহিলা ক্রু মেম্বারের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ। স্পাইসজেটের বিমান থেকে নামিয়ে দেওয়া হল এক যাত্রীকে। সোমবারের এই ঘটনা বিবৃতি জারি করে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিও সামনে এনেছে। সেই অনুযায়ী, যাত্রী এবং ক্রু মেম্বারদের বাদানুবাদে জড়াতে দেখা যায়। অভিযোগ, এক পুরুষ যাত্রী এক মহিলা ক্রু মেম্বারের সঙ্গে খারাপ আচরণ করেছেন।

পরে একটি বিবৃতি জারি করে এয়ারলাইন। তাতে বলা হয়েছে, দিল্লিতে বিমানে ওঠার সময়, এক যাত্রী অভদ্র আচরণ করেন । কেবিন ক্রু-কে হেনস্থা করা হয়েছে। পিআইসি এবং নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানান ওই ক্রু মেম্বার। অভিযুক্ত যাত্রী এবং তাঁর এক সঙ্গী যাত্রী যাঁরা একসঙ্গে যাত্রা করছিলেন, তাঁদের নামিয়ে দেওয়া হয় এবং নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।

কেবিন ক্রু-র অভিযোগ, খারাপভাবে এক সদস্যকে স্পর্শ করেন ওই যাত্রী। যদিও সঙ্গী একাংশ যাত্রীর দাবি, বিমানের বদ্ধ জায়গার কারণে এটা একটা দুর্ঘটনা। পরে অবশ্য ওই যাত্রী লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন। কিন্তু, বিমানে কোনওরকম আপত্তিকর পরিস্থিতি এড়াতে তাঁকে নামিয়ে দেওয়া হয়। 

গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক- নয়া দিল্লি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বিজনেস ক্লাসে শঙ্কর মিশ্র নামে এক যাত্রী নিজের প্যান্টের চেন খুলে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন বলে অভিযোগ। সেই ঘটনায় কার্যত তোলপাড় হয়ে ওঠে দেশ। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ওই মহিলার কাছে ক্ষমা চেয়ে নেন এবং পুলিশের কাছে এনিয়ে রিপোর্ট না করার অনুরোধ জানান বলে খবর। অনুরোধ জানানোর সময় তিনি নাকি বলেন, এই ঘটনা প্রকাশ্যে এলে তাঁর স্ত্রী ও সন্তানের উপর তার প্রভাব পড়বে।

এই ঘটনা নিয়ে চলতি মাসেই বিবৃতি জারি করেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এয়ার ইন্ডিয়ার আরও দ্রুত প্রতিক্রিয়া জানানো উচিত ছিল। আমরা বিষয়টির গুরুত্ব বুঝে প্রতিক্রিয়া জানাতে দেরি করেছি। এমনটা হওয়া উচিত ছিল না। টাটা গ্রুপ ও এয়ার ইন্ডিয়া যাত্রী ও ক্রুদের নিরাপত্তা দিতে প্রস্তুত । এরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে তার জন্য প্রতিটি প্রক্রিয়া পর্যালোচনা করে দেখা হবে। ঘটনায় অভিযুক্ত মুম্বইয়ের বাসিন্দা শঙ্কর মিশ্রকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি করে দিল্লি পুলিশ। ভারতীয় সংবিধানের ৩৫৪, ৫০৯, ৫১০ ধারা এবং উড়ান বিধির ২৩ নং ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। চার মাস এয়ার ইন্ডিয়ার বিমানেও উঠতে পারবেন না ওই ব্যক্তি। এমনটাই জানিয়েছে বিমান সংস্থা। প্রাথমিকভাবে অভিযুক্তের উপর ৩০ দিনের নিষেধাজ্ঞা দারি করা হয়েছিল। পরে আরও ৪ মাস যুক্ত হয়।

আরও পড়ুন ; বিমানে মহিলার গায়ে প্রস্রাবকাণ্ডে এবার 'শাস্তির খাঁড়া' এয়ার ইন্ডিয়ার উপর !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
Agnimitra Paul On Kolkata Fire: কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?
কীভাবে ট্রেড লাইসেন্স পেল? অগ্নিকাণ্ডের ঘটনায় CESC-কেও কাঠগড়ায় দাঁড় করালেন পুরমন্ত্রী?

ভিডিও

New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Job Seekers Protest: ফের পথে চাকরিপ্রার্থীরা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত ২০২২-এ TET উত্তীর্ণদের মিছিল
Militant Arrest News: রিষড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের আরও ১ সহযোগী গ্রেফতার
BJP News: 'বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে, যে তারা কী চান', বললেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়
Kolkata New Market Hotel Fire: হোটেলগুলিকে লাইসেন্স কে দিল? প্রশ্ন তুললেন Agnimitra Paul |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget