এক্সপ্লোর

Srilanka Crisis: শ্রীলঙ্কায় প্রবল আর্থিক সঙ্কট, আগামী দিনে দুর্ভিক্ষের সম্ভাবনার সতর্কবার্তা দিলেন স্পিকার

Srilanka Economic Crisis: খাদ্য ও জ্বালানি সঙ্কট চলছে শ্রীলঙ্কায়। এই সঙ্কট আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্পিকার।  

নয়া দিল্লি: শ্রীলঙ্কার (Srilanka) আর্থিক সংঙ্কট চলতে থাকলে দুর্ভিক্ষের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বলে সতর্ক করে দিলেন শ্রীলঙ্কার পার্লামেন্টের (Parliament) স্পিকার (Speaker)। তিনি জানান, খাদ্য ও জ্বালানি সঙ্কট চলছে। সঙ্কট আরও বাড়তে পারে বলে তাঁর আশঙ্কা।  

সঙ্কট প্রেক্ষিতে মন্তব্য জয়সূর্যের

এদিকে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনত্‍ জয়সূর্য তাঁর দেশের এই সঙ্কট নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, দেশের মানুষকে যে এই দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা দুর্ভাগ্যজনক। এই অবস্থা চলতে পারে না বলেই মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। শ্রীলঙ্কায় বিদ্যুত্‍ সঙ্কট চরমে বলে জানিয়েছেন তিনি।  

শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা

অন্যদিকে, চূড়ান্ত আর্থিক সঙ্কটের জেরে দেশজুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। আরেকদিকে জিনিসপত্রের চড়া দাম। নাজেহাল শ্রীলঙ্কাবাসী। দেশে এখন ওষুধের তীব্র ঘাটতি। চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। মঙ্গলবার থেকে শ্রীলঙ্কায় জরুরি স্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। দ্বীপরাষ্ট্রে বিদেশি মুদ্রার সঙ্কট ভয়াবহ। স্বাধীনতার পর থেকে এমন চরম আর্থিক সঙ্কট দেখেনি শ্রীলঙ্কা। এই পরিস্থিতিতে শাসককেই দুষছেন সাধারণ মানুষ। 

আরও পড়ুন, দেশে করোনার নতুন প্রজাতির হানা? 'প্রমাণ নেই', জানাল কেন্দ্র

শিশুদের মুখে খাবারের জোগান দেবেন যে, সেই অবস্থাও নেই
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় চালের ন্যূনতম দাম ২০০ ছাড়িয়ে গিয়েছে। ১ কেজি চাল কিনতে সেখানে ২২০ টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। গম বিক্রি হচ্ছে কেজিতে ১৯০ টাকা কেজি দরে। কেজিতে ২৪০ টাকা দাম রাখা হয়েছে চিনির। নারকেল তেলের দাম পৌঁছেছে প্রতি লিটারে ৮৫০ টাকায়। একটি ডিম কিনতে সেখানে ৩০ টাকা দিতে হচ্ছে গ্রাহককে। শুধু তাই নয়, প্রাপ্তবয়স্করা অল্প খেয়ে শিশুদের মুখে খাবারের জোগান দেবেন যে, সেই অবস্থাও নেই। কারণ সেখানে প্রতি কেজি গুঁড়ো দুধের দাম পৌঁছেছে ১৯০০ টাকায়। সবজি সেদ্ধ করে খাওয়ার উপায়ও নেই। কারণ বিগত কয়েক সপ্তাহের সবজির দাম বাড়তে বাড়তে দ্বিগুণ, ত্রিগুণ থেকে প্রায় চতুর্গুণ হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget