এক্সপ্লোর

SSC Job: মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা, মিলেছে আশ্বাস, দাবি এসএসসি চাকরিপ্রার্থীদের

SSC Job Seekers : কলকাতায় গাঁধী মূর্তির সামনে দীর্ঘদিন উপর অবস্থান করছে নিয়োগপ্রার্থীরা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে দাবি করলেন আন্দোলনকারীরা।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগের দাবিতে মাসখানেকের উপর আন্দোলন চলছে। কলকাতায় গাঁধী মূর্তির সামনে দীর্ঘদিন উপর অবস্থান করছে নিয়োগপ্রার্থীরা। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে দাবি করলেন আন্দোলনকারীরা। 

কী দাবি?
নিয়োগপ্রার্থীদের দাবি, মঙ্গলবার রেড রোডে ইদের নমাজ অনুষ্ঠান সেরে ফেরার পথে গাঁধী মূর্তির সামনে থাকা ধর্না মঞ্চের দিকে হাত নাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। আন্দোলনকারীদের দাবি, তারপরেই ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার মাধ্যমে মোবাইল ফোনে এক বিক্ষোভকারীর সঙ্গে কথা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এমনই দাবি করা হয়েছে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের তরফে।

এক আন্দোলনকারী বলেন, 'এদিন দশটা নাগাদ এদিক দিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের ধর্না মঞ্চের দিকে হাত নাড়ান। পরে ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার ফোনে ফোন করেন। আমাদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের কাছে বিষয়টি জানতে চান। তিনি বলেন, আমার উপর ছেড়ে দাও, আমি নিজে দেখছি। একটা ওয়ে আউট বার করার চেষ্টা করছি।
আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রীর (Chief Minister) কথার উপর। আমরা হয়তো শীঘ্রই স্কুলে নিয়োগ পাব।'

আগের ঘটনা:
SSC নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। দ্রুত নিয়োগের দাবিতে গাঁধী মূর্তির সামনে চলছে অবস্থান বিক্ষোভ। একাধিকবার শহরের রাস্তায় মিছিল করেছেন ওই আন্দোনকারীরা। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়েছে। আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়ে, একাধিকবার ওই আন্দোলন মঞ্চে গিয়েছেন বাম থেকে বিজেপি সব বিরোধী দলের নেতারা। কর্মসংস্থানের দাবি নিয়ে এর আগেও আন্দোলন করেছে বাম, বিজেপি, কংগ্রেস। সম্প্রতি শিক্ষক ও পুলিশ নিয়োগ-সহ একাধিক সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগে বিজেপি যুব মোর্চার বিকাশ ভবন অভিযান করে। সেই মিছিল ঘিরে করণাময়ী মোড় থেকে মিছিল করেছিল বিজেপি যুবমোর্চা। মিছিল ঘিরে পুলিশের সঙ্গে বচসাও হয়েছিল। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে। 

আরও পড়ুন: রাজ্যের চার জায়গায় বাড়ছে দৈনিক সংক্রমণ, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget