এক্সপ্লোর

করোনার জেরে যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁদের বেশি কর দেওয়া উচিত, বলছে ডয়েশ ব্যাঙ্ক

পাশাপাশি যে সব সংস্থা কর্মীদের বসার জায়গা করে দিতে পারছে না, তাদেরও এই কর দেওয়া উচিত।

কলকাতা: করোনার জন্য যাঁরা এখনও ওয়ার্ক ফ্রম হোম করে চলেছেন, এই সুবিধে পাচ্ছেন বলে তাঁদের বেশি বেশি ট্যাক্স দেওয়া উচিত। এতে অল্প টাকায় কাজ করা কর্মীদের সাহায্য করা যাবে। ডয়েশ ব্যাঙ্কের অর্থনীতিবিদরা এমনই প্রস্তাব দিয়েছেন। যাঁরা বাড়ি থেকে কাজ করছেন তাঁদের দিনপিছু ৫ শতাংশ করে কর দেওয়া উচিত বলে অর্থনীতিবিদদের বক্তব্য। তাঁদের যুক্তি, এতে ওই কর্মীদের কোনও ক্ষতি হবে না কারণ তাঁদের তো যাতায়াত, মধ্যাহ্নভোজের খরচ বেঁচেই যাচ্ছে। অফিস যাওয়ার পোশাকআশাকও তেমন কিনতে হচ্ছে না। পাশাপাশি যে সব সংস্থা কর্মীদের বসার জায়গা করে দিতে পারছে না, তাদেরও এই কর দেওয়া উচিত। ডয়েশ ব্যাঙ্কের এই রিপোর্ট বলছে, এই কর বসালে আমেরিকায় বছরে ৪৯ বিলিয়ন ডলার উঠবে, জার্মানিতে উঠবে ২০ বিলিয়ন ইউরো, ইংল্যান্ডে ৭ বিলিয়ন পাউন্ড। এই টাকা দিয়ে কম মাইনের যে সব কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন না, তাঁদের কিছু সুযোগসুবিধে দেওয়া যেতে পারে। ডয়েশ ব্যাঙ্কের ফান্ডামেন্টাল ক্রেডিট স্ট্র্যাটেজি অ্যান্ড থেম্যাটিক রিসার্চের গ্লোবাল হেড জিম রিড বলেছেন, করোনা কেটে গেলেও ওয়ার্ক ফ্রম হোম নিউ নর্মাল হতে চলেছে। ফলে ওয়ার্ক ফ্রম হোম করা কর্মীদের ওপর ট্যাক্স বসিয়ে যে অতিরিক্ত টাকাটা পাওয়া যেতে পারে, তাতে যদি পুরনো অর্থনীতি অনুযায়ী গরিব কর্মীদের সাহায্য করা যায়, তাতে তাঁদের স্বাস্থ্য ও আর্থিক সমস্যা দুটোরই কিছুটা সমাধান হবে। ডয়েশ ব্যাঙ্কের স্ট্র্যাটেজিস্ট লিউক টেম্পলম্যান বলেছেন, দীর্ঘদিন ধরে দূরের কর্মীদের ওপর আমরা কর বসানোর কথা বলছি, করোনা এটা অবশ্যম্ভাবী করেছে। তিনি বলেছেন, একটা বড় সংখ্যার কর্মী নিজেদের এই কর্মবিশ্বের মুখোমুখি হওয়া থেকে সরিয়ে রেখেছেন, অথচ পুরোদস্তুর আর্থিক জীবন যাপন করছেন। অর্থাৎ অর্থনীতির পরিকাঠামোয় তাঁদের অবদান কম, অথচ পুরো সুযোগসুবিধে পাচ্ছেন। এটা অর্থনীতির ক্ষতি করছে। তাঁরা যদি অতিরিক্ত কর দেন তবে তাঁদের তেমন ক্ষতি হবে না অথচ এই লকডাউনে যঁদের কাজ গিয়েছে, বা মাইনে কমাতে বাধ্য হয়েছেন, তাঁদের কিছুটা উপকার হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price Hike: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল
Petrol Diesel Price Hike: আবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম ! কলকাতায় কত হল
News Live Updates: 'সংসদে প্রতিনিধিত্ব করার আর কোনও নৈতিক অধিকার নেই অভিষেকের', পোস্ট অমিত মালব্যর
'সংসদে প্রতিনিধিত্ব করার আর কোনও নৈতিক অধিকার নেই অভিষেকের', পোস্ট অমিত মালব্যর
টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা ! চাইলেন ক্ষমা, ঘটনা কী ?
টাকা ফেরত দিচ্ছেন তৃণমূল নেতারা ! চাইলেন ক্ষমা, ঘটনা কী ?
ABP Ananda Top 10, 25 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 25 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget