এক্সপ্লোর

SBI Customer Alert: লিঙ্কে ক্লিক করলেই ক্ষতির মুখে! গ্রাহকদের সতর্ক করল SBI

গ্রাহকদের সচেতন করতে একটি ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে তা থেকে বিরত থাকুন। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এমন মেইল খুলবেন না।

নয়াদিল্লি: অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে রয়েছে জালিয়াতরা। নিত্যদিন গ্রাহক ঠকাতে চলতে ভুয়ো মেইলের কারবার। একবার লিঙ্কে ক্লিক করলেই গোপন আর্থিক নথি হাতছাড়া হবে আপনার। কীভাবে বাঁচবেন প্রতারকদের থেকে?পথ দেখাচ্ছে State Bank Of India (SBI)।

ফের সাইবার প্রতারকদের থেকে গ্রাহকদের সতর্ক হতে হুঁশিয়ার করল স্টেট ব্যাঙ্ক। দেশের এই বৃহত্তম ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অনলাইনের জগতে কখনওই পুরোপুরি সুরক্ষার গ্যারান্টি দেওয়া যায় না। প্রতিদিনই গ্রাহক ঠকাতে নয়া হাতিয়ার বানাচ্ছে হ্যাকাররা। গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা হাতানোই তাদের মূল উদ্দেশ্য। তাই আগে থাকতে সতর্ক হোন।

সম্প্রতি গ্রাহকদের সচেতন করতে একটি ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, অচেনা বা সন্দেহজনক মেইল দেখলে তা থেকে বিরত থাকুন। বিশেষ করে উপহার বা নগদ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, এমন মেইল খুলবেন না। নতুবা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এমনকী নিজের ব্যক্তিগত ও গোপন তথ্য খোওয়াতে পারেন আপনি।

অনেক ক্ষেত্রেই এইসব ভুয়ো মেইলের মধ্যে একটা লিঙ্ক জুড়ে দেয় হ্যাকাররা। না বুঝে প্রতারকদের সেই ফাঁদে পা দেয় গ্রাহক।যার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে তাদের। এখানেই শেষ হয় না জালিয়াতদের ফাঁদ। বহু ক্ষেত্রে ফিন্যান্সিয়াল অ্যাপের মাধ্যমে গ্রাহকের নথি হাতিয়ে নেয় হ্যাকাররা। তাই এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে গ্রাহকদের সতর্ক হতে বলেছে এসবিআই। 

কোম্পানির তরফে বলা হয়েছে। এই ধরনের ফিন্যান্সিয়াল অ্যাপ ডাউনলোডের আগে তার সত্যতা যাচাই করুন। অ্যাপের কমেন্ট বক্স ও তার রিভিউ দেখেই অ্যাপ ডাউনলোড করা বাঞ্ছনীয়। এমনকী অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ নথি জমা দেবেন না। ব্যাঙ্ক বলেছে, এখানেই থেমে নেই জালিয়াতদের কারবার। গ্রাহকদের টাকা হাতাতে এখন 'Know your customer' বা কেওয়াইসি ডকুমেন্ট আপডেট করতে বলছে অনলাইন ফ্রডস্টাররা। ইতিমধ্যেই এরকম একটি ট্যুইটার লিঙ্কের বিষয়ে গ্রাহকদের সচেতন করেছে এসবিআই। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এরকম কোনও লিঙ্ক তারা গ্রাহকদের পূরণ করতে বলেনি।তাই এই ধরনের লিঙ্ক পেলে http://cybercrime.gov.in.সাইটে অভিযোগ দায়ের করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget