এক্সপ্লোর

WB Krishak Bondhu Project: বছরে ১০ হাজার, কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য

১ একরের কম জমি থাকলে ৪ হাজার টাকা ভাতা। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

কলকাতা: কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য সরকার। ৫ হাজারের বদলে এবার বছরে মিলবে ১০ হাজার টাকা। যাঁদের এক একরের কম জমি রয়েছে, এবার থেকে ৪,০০০ টাকা ভাতা পাবেন তাঁরা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলে কৃষকবন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রতিশ্রুতি মতো রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফিরেই কৃষকদের দেওয়া সেই কথা রাখলেন মমতা। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে রবি ও খরিফ শষ্য চাষের মরশুমে দু-দফায় একর প্রতি ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। পাশাপাশি ১৮-৬০বছর বয়সি কোনও কৃষকের মৃত্যুতে পরিবারকে এককালীন দু-লাখ টাকা অনুদান হিসেবে দেয় রাজ্য। এতদিন রাজ্য সরকারের কৃষকবন্ধু প্রকল্পে সেই মতোই বছরে ৫ হাজার টাকা করে পেতেন কৃষকরা। এই টাকা সময়মতো তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যেত। এবার থেকে কৃষকরা বার্ষিক ১০ হাজার টাকা পাবেন অ্যাকাউন্টে। আর এবার রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল।

উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত হুগলি জেলার আড়াই লক্ষের বেশি চাষি ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষতিপূরণ পাবেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। গত শুক্রবার এমনটাই জানিয়েছিল হুগলির কৃষি দফতর। প্রশাসনের এই ঘোষণায় চিন্তায় পড়েছেন প্রকল্পে নথিভুক্ত নন এমন কৃষক ও ভাগচাষিরা। যদিও, সবাইকেই ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন। 

ইয়াসের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে, হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় ক্ষতি হয়েছে চাষের। গাছের গোড়ায় জল জমে, জমিতে নষ্ট হয়েছে ফসল। জেলা কৃষি দফতর সূত্রে খবর, হুগলিতে মোট ১ হাজার ৯৭৩টি মৌজায় কৃষিতে আর্থিক ক্ষতি প্রকট। 

৪২ হাজার হেক্টর জমিতে তিল, ৫৭ হাজার হেক্টর জমিতে বাদাম এবং ৪ হাজার হেক্টর জমিতে পাট সহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। করলা, কচু, কপি, ঢ‍্যাঁড়স, টমেটো, ঝিঙে, মাঠেই নষ্ট হচ্ছে সবজি। সিঙ্গুর, তারকেশ্বর, হরিপালে কৃষকদের মাথায় হাত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget