এক্সপ্লোর

ক্ষমা চেয়ে ফেরার আবেদন, গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে আনা হল ২০০ জন বিজেপি কর্মীকে

গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করানো হল প্রায় ২০০ জন বিজেপি কর্মী-সমর্থককে।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতে প্ল্যাকার্ড হাতে ক্ষমাপ্রার্থনা করে তৃণমূলে যোগ দেওয়ার আবেদন জানালেন প্রায় ২০০ জন বিজেপি কর্মী সমর্থক। এদিনই, তাঁদের গঙ্গা জল ছিটিয়ে দলে স্বাগত জানায় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের চাপেই দলবদল বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন বীরভূমজুড়ে। বোলপুর, ইলামবাজারের পর এবার সাঁইথিয়ায় ক্ষমা চাইলেন বিজেপি কর্মীরা। বিজেপি করার জন্য ভুল স্বীকার করে শুক্রবার বড়াগ্রাম তৃণমূল অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে দিলেন ধরনা।

গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে যোগদান করানো হল প্রায় ২০০ জন বিজেপি কর্মী-সমর্থককে। এমনই এক বিজেপিত্যাগী তৃণমূল কর্মীর কথায়, আমরা ভুল করেছিলাম,  আমরা ক্ষমা চেয়েছি। গ্রামের উন্নয়ন করতে পারিনি। তৃণমূলের সঙ্গে থাকব।

বনগ্রাম পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতা তুষার মণ্ডল, দলীয় সূত্রে খবর পাই বিজেপি সমর্থক ধরনায় বসেছে। এসে শুনলাম তৃণমূল যোগ দিতে চায়। গঙ্গা ছিটিয়ে শুদ্ধিকরণ করে তৃণমূলে নেওয়া হয়।

দলত্যাগী বিজেপী কর্মীরা শাসক দলে যোগ দিলেও বীরভূমের বিজেপির জেলা সভাপতি দাবি করেছেন, সর্বত্র বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। ঘরে ফেরার জন্য নানরকম শর্ত আরোপ করছে তৃণমূল। ভয়ে বিজেপি কর্মীরা এসব করছেন। কিন্তু এঁরা বিজেপির সঙ্গেই আছেন।

বিজেপি থেকে তৃণমূলে ফেরৎ আসার হিরিক লক্ষ্য়নীয়। সাড়ে তিনবছর পর তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। ঘাসফুল শিবিরের প্রাক্তন সৈনিক তৃণমূল ভবনে বসেই 'ঘরে' ফেরার কথা জানালেন। মাঝে কখনও যে তৃণমূলের সঙ্গে মনোমালিন্য হয়নি, সেটাও জুড়লেন। যে কথায় সহমত পোষণ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, বিজেপি শিবিরের পক্ষ থেকে মুকুল রায়ের দলছাড়া প্রসঙ্গে তাকে খোঁচাও দেওয়া হল। আর বাম-কংগ্রেসের তরফেও দল-বদলের প্রসঙ্গে উড়ে গেল খোঁচা। সবমিলিয়ে সরগরম রইল রাজ্য রাজনীতি। মুকুলের পরই একে একে তৃণমূলে ফিরেছেন নেতারা। ফেরার পথে আরও অনেকেই রয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Ritabrata Banerjee:সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ?
সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? "মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত.."

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget