এক্সপ্লোর

Himalayan Griffon: অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া ২১টি শকুন মুক্ত, চিকিৎসার পর ছাড়া হল বক্সার জঙ্গল থেকে

বনদপ্তর সূত্রে খবর, গত ২৭ মার্চ জলপাইগুড়ি জেলার একটি ময়দান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ২১-টি হিমালয়ান গ্রিফনকে উদ্ধার করে আনা হয়েছিল বক্সায়।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: অসুস্থ অবস্থায় উদ্ধার করা ২১ টি ‘হিমালয়ান গ্রিফন’ প্রজাতির শকুনকে সুস্থ করার পর প্রকৃতির কোলে ছাড়া হল বক্সার জঙ্গল থেকে। প্রায় ৯০ শতাংশ বিলুপ্ত এই প্রজাতির শকুনকে মুক্ত করতে পেরে স্বস্তির হাওয়া বনদপ্তরে। 

বনদপ্তর সূত্রে খবর, গত ২৭ মার্চ জলপাইগুড়ি জেলার একটি ময়দান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ২১-টি হিমালয়ান গ্রিফনকে উদ্ধার করে আনা হয়েছিল বক্সায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রাজ্য বনদপ্তর এবং বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি (BNHS)-এর যৌথ প্রকল্প রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্রে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে প্রানী চিকিৎসকদের প্রবল চেষ্টায় প্রায় ১৭ দিনে শকুনগুলি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বলে বনদপ্তরসূত্রে খবর । ফলে মঙ্গলবার বিকেলে বক্সা ব্যাঘ্র প্রকল্প (পশ্চিম)-এর পূর্ব দমনপুর রেঞ্জের জঙ্গলে অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া এবং আলিপুরদুয়ার জেলা শাসকের উপস্থিতিতে এই ২১ টি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুনকে মুক্ত করা হয়, বলে জানায় বন দপ্তর। 

উল্লেখ্য, চলতি বছরের  ৯ জানুয়ারি এই রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকেই জন্ম নেওয়া ৮ টি শকুন মুক্ত করা হয়েছিল প্রকৃতির কোলে। তার প্রায় ৯৬ দিনের মাথায় অসুস্থ ২১-টি শকুনকে চিকিৎসায় সুস্থ করে প্রকৃতির কোলে ফিরিয়ে দিতে পারায় খুশি বনদপ্তর।

এর আগে মালব্লকের পশ্চিম ডামডিম এলাকার খাগরা বস্তির এক ফাঁকা মাঠ থেকে ১৫টি মৃত ও ২৫টি অসুস্থ হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন উদ্ধার করে মালস্কোয়াড ও তারঘেরা রেঞ্জের বনকর্মীরা ৷ আচমকাই একগাদা শকুনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ৷ উদ্বিগ্ন হয়ে পড়েন পশুপ্রেমীরা ৷ একটি মৃত গরু খেতে এসে শকুনগুলি মরে পড়ে থাকে মাঠের মধ্যে ৷ বেশ কয়েকটি শকুন অসুস্থ ছিল ৷ সেগুলিরই চিকিৎসা চলছিল ৷ শকুনগুলি সবই হিমালয়ান গ্রিফন প্রজাতির ৷ অসুস্থ শকুনগুলিকে লাটাগুড়ি এনআইসি-তে নিয়ে যাওয়া হয় ৷

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget