এক্সপ্লোর

মুর্শিদাবাদের বালিরঘাটে সেতুর রেলিং ভেঙে খালে যাত্রীভর্তি বাস, মৃত অন্তত ৩৬

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনা। সেতুর রেলিং ভেঙে খালে পড়ল যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত উদ্ধার ছত্রিশ জনের মৃতদেহ। সনাক্ত ১৪টি দেহ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই বাসটি করিমপুর থেকে মালদা যাচ্ছিল। মাঝপথে দৌলতাবাদ থানার বালিরঘাটে নলিনী বাস্কে সেতুর ওপর ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা! রেলিং ভেঙে গোবরা খালের জলে পড়ে যায় সরকারি বাসটি। বাস খালে পড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ছুটে যান সেতুর ওপরে। দিশেহারা মানুষ ছুটোছুটি শুরু করে দেন। তখন নীচে খালের জলে কোনওমতে সাঁতরে বাঁচার চেষ্টা করছেন দুর্ঘটনাগ্রস্থ বাস থেকে বাইরে আসতে পারে যাত্রীরা। প্রচণ্ড গতিতে সেতুর ওপর থেকে নীচে পড়া! তাতে আবার ভিতরে ঠাসা যাত্রী! ফলে সঙ্গে সঙ্গে জলের অনেকটা গভীরে ডুবে যায় বাসটি! বাইরে থেকে দেখা যাচ্ছিল না বাসের এতটুকু অংশও! দুর্ঘটনার পর প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। অভিযোগ, প্রথম দিকে প্রশাসনের তরফে তেমন কোনও তৎপরতা ছিল না। উদ্ধারকাজ নিয়ে দানা বাঁধে ক্ষোভ। কিছুক্ষণ পর পুলিশের ওপর আছড়ে পড়ে সেই রাগ! পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়। চলে ভাঙচুরও। মুর্শিদাবাদে বাস দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয় সরকারের শীর্ষ মহল। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। যায় বিপর্যয় মোকাবিলা দল। খালে নামানো হয় বেশ কয়েকটি নৌকা। উদ্ধারে নামানো হয় ডুবুরি। কনকনে ঠাণ্ডা জলের মধ্যেই চলে তল্লাশি। কয়েক ঘণ্টা পর খালের জল থেকে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার হয়। জীবিত অবস্থায় উদ্ধার হন বেশ কয়েকজন। বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধারের জন্য কলকাতা থেকেও আনা হয় ডুবুরি। বিকেলে দৌলতাবাদ পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে শুরু হয় খাল থেকে বাস তোলার কাজ। আনা হয় ক্রেন। প্রথমে আনা হয় একটি। পরে তা বেড়ে দাঁড়ায় চারটিতে। কিন্তু বারবার ক্রেনের তার ছিঁড়ে যাওয়ায় আবার কখনও আঙটা খুলে যাওয়া থমকে যায় উদ্ধার কাজ। বাসের কাছে পৌঁছে যায় নৌকা ও স্পিড বোট। হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও দমেননি উদ্ধারকারীরা। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা চেষ্টা চালান, যদি কাউকে জীবিত অবস্থায় পাওয়া যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে বিকেলে বাসটিকে তোলা সম্ভব হয়। দু’দিক থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসে ঢোকেন জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। বাস থেকে বের করা হয় একের পর এক মৃতদেহ! খালের পাড়ে তখন লাশের পাহাড়! শিশুর পাশাপাশি মৃত বাসযাত্রীদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হয়।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget