এক্সপ্লোর

পশ্চিমবঙ্গে আরএসএস ভাবধারার স্কুলের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই? তদন্ত শুরু রাজ্যের

কলকাতা: পশ্চিমবঙ্গে আরএসএস ভাবধারার স্কুলের সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই? এমনই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করল রাজ্য প্রশাসন। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির একটি স্কুল চত্বরে হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির। বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে পাওয়া সেই ছবি ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে আরএসএস ভাবধারায় পঠনপাঠন কি বাড়ছে? বিতর্ক উসকে দিয়েছে বিধানসভায় শিক্ষামন্ত্রীর বক্তব্য। বিধানসভায় নিজের ঘরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, স্কুলের উগ্র ধর্মান্ধতা দৃষ্টি আকর্ষণ করলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সূত্রে দাবি, আরএসএস ভাবধারায় চালিত হচ্ছে বলে রাজ্যের ৪৯৩টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ এসেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ১২৫টি স্কুলের নো অবজেকশন সার্টিফিকেট নেই। রাজ্যের ১০টি জেলার মধ্যে দুই দিনাজপুরেই রয়েছে এরকম ৯৩টি স্কুল। এমন ১২৫টি স্কুল চালানো যাবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। ৪৯৩টি স্কুলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শুরু হয়েছে তদন্ত। শিক্ষামন্ত্রী বলেন, জরে রাখছি। বিদ্যালয়ের মধ্যে ধর্মমান্তরণের উত্স খুঁজে দেখব। আরএসএস ভাবধারায় লালিত স্কুলগুলির বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে অবশ্য তৃণমূল সরকারকেই দুষছে বিরোধীরা। সুজন চক্রবর্তী বলেন, অনুমোদন দেওয়া তো বনধ হয়নি। সরকারই অনুমোদন দিচ্ছে। বিজেপির দাবি, নির্দিষ্ট আইন মেনেই দেশজুড়ে চলছে আরএসএস-এর স্কুল। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, দেশজুড়ে আরএসএস-এর স্কুল চলে। নির্দিষ্ট আইন মেনে স্কুল চলে। দেশপ্রেমী তৈরি হয়। প্রতিহিংসার রাজনীতি করলে মানুষ ভাল চোখে দেখবে না। একদিকে, আরএসএস ভাবধারায় লালিত স্কুলের সংখ্যা নিয়ে যখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে, তখন সর্বশিক্ষা অভিযানের অর্থ বরাদ্দ নিয়ে কেন্দ্রের সঙ্গে সংঘাতে রাজ্য। শিক্ষামন্ত্রীর অভিযোগ, গত কয়েক বছর ধরে যা বরাদ্দ করা হচ্ছে বাজেটে তার ৩০ শতাংশ হাতে পাচ্ছে রাজ্য। এনিয়ে মানব সম্পদ উন্নয়নমন্ত্রককে চিঠি লেখার কথাও ভাবছে রাজ্য।

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget