এক্সপ্লোর

পুরসভা ভোট: তৃণমূল সাতে সাত, পাঁচটিতে দ্বিতীয় স্থানে বিজেপি, ২টিতে বাম-কংগ্রেস জোট

কলকাতা: সাত পুরসভায় ভোটের হারের নিরিখেও প্রথম স্থানে তৃণমূল। পাঁচটিতে দ্বিতীয় স্থানে বিজেপি। আর দু’টিতে দ্বিতীয় স্থানে বাম-কংগ্রেস জোট। তৃণমূল সাতে সাত! বিরোধীরা কার্যত নেই বললেও চলে। কিন্তু, অঙ্কের হিসাবে যদি প্রথম হয়, তাহলে দ্বিতীয়ও হয়, সে যতই দূরের দ্বিতীয় হোক না কেন! আর তাই সাত পুরসভার ভোটের ফলে নজর বোলালো একটা বিষয় স্পষ্ট, তা হল, বিজেপি ফের দ্বিতীয় স্থানে। তৃণমূলের ধারেকাছে যেমন বিজেপি নেই। তেমনই আবার বিজেপির ধারে কাছে নেই বাম-কংগ্রেস--

  • হলদিয়া পুরভোটে তৃণমূল একাই পেয়েছে প্রায় ৮৪ শতাংশ ভোট। এখানেও দ্বিতীয় স্থানে বিজেপি। মাত্র ১০ শতাংশ ভোট পেয়েছে তারা।
  • পাঁশকুড়ায় ৬৯ শতাংশ ভোট পেয়ে তৃণমূল যথারীতি প্রথম স্থানে। এখানেও বিজেপি দ্বিতীয়স্থানে। তারা পেয়েছে প্রায় ১৭ শতাংশ ভোট
  • দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তৃণমূল পেয়েছে ৬১ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে প্রায় ২৮ শতাংশ ভোট
  • কংগ্রেসের একদা গড় নদিয়ার কুপার্স ক্যাম্পে তৃণমূল পেয়েছে প্রায় আশি শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থেকে বিজেপি পেয়েছে ৮ শতাংশ ভোট।
  • জলপাইগুড়ির ধুপগুড়িতে তৃণমূল-বিজেপি টক্করের লড়াই হয়েছে। তৃণমূল পেয়েছে আটচল্লিশ শতাংশ ভোট। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট।
  • দুর্গাপুর পুরসভায় তৃণমূল পেয়েছে প্রায় ৭১ শতাংশ ভোট। বামেরা ১১.৫১ শতাংশ এবং কংগ্রেস ২.৩৭ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ, দু’দল মিলিয়ে ১৩.৮৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৩.৮৭ শতাংশ ভোট পেয়ে বিজেপি দুর্গাপুরে তৃতীয় স্থানে।
  • নলহাটিতে পুরসভাতেও কংগ্রেসের সঙ্গে বামেদের জোট হয়েছিল। এখানে তৃণমূল পেয়েছে প্রায় ৬৫ শতাংশ ভোট। বামেরা ৯.৫৫ শতাংশ এবং কংগ্রেস ৯.৯০ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ জোট পেয়েছে ১৯.৪৫ শতাংশ ভোট। অর্থাৎ দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থেকে বিজেপির প্রাপ্ত ভোট ১৬ শতাংশ।

অর্থাৎ ভোট শতাংশের নিরিখে সাতটি পুরসভার মধ্যে সাতটিতেই প্রথম স্থানে তৃণমূল। পাঁচটিতে দ্বিতীয় স্থানে বিজেপি। দু’টিতে তৃতীয় স্থানে বাম-কংগ্রেস জোট। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমরা প্রতিকূলতার মধ্যেও লড়েছি। তৃণমূলের সঙ্গে লড়াই আমাদের। কিন্তু, যে দু’টি পুরসভায় কংগ্রেস ও সিপিএম জোট বেধে লড়েছিল, সেই নলহাটি ও দুর্গাপুরে তৃণমূলের পর তারা রয়েছে যৌথভাবে দ্বিতীয়স্থানে। তৃণমূলের দাবি, বিজেপি-সিপিএম আঁতাতের জেরেই ভোট বাড়ছে বিজেপির। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি কেন দ্বিতীয় হল সিপিএমকে জিজ্ঞাসা করুন। সিপিএম অবশ্য দাবি করছে, মানুষকে তো ভোট দিতেই দেওয়া হয়নি, তাহলে আবার এই ফলাফলের গুরুত্ব কোথায়? কোচবিহার লোকসভা কেন্দ্রের উপ নির্বাচন হোক কিংবা দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন, বিজেপি কিন্তু তৃণমূলকে টক্কর না দিতে পারলেও, ভোটের নিরিখে লাগাতার দ্বিতীয় স্থান অর্জন করে চলছে। সাতটি পুরসভার ভোটেও তার ব্যতিক্রম হল না। তাই যেভাবে বিজেপির ভোট বাড়ছে, আর বাম-কংগ্রেসের ভোট কমতে কমতে কার্যত শেষের পর্যায়ে চলে যাচ্ছে তাতে এই দুই দল আর কোন উপায়ে সংগঠন বাঁচাবে, সেটাই এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সেরা শিরোনাম

Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Kaustav Bagchi : BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
BJP নেতার নেতৃত্বে বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীকে “গো ব্য়াক” স্লোগান, ভাইরাল ভিডিও
Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের,
তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget