এক্সপ্লোর

দুর্ঘটনায় আহত অভিষেক, নেপথ্যে অন্তর্ঘাত? তদন্তে সিআইডি

হুগলি: বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথা, ঘাড় ও পায়ে গুরুতর আঘাত তৃণমূল সাংসদের। ভর্তি বেলভিউ নার্সিংহোমে। অভিষেকের গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, চালককে কেউ কি কিছু খাইয়ে দিয়েছিল? ডিজিকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর। সিআইডি তদন্তের নির্দেশ। ঘটনার পিছনে অন্তর্ঘাত? উঠছে প্রশ্ন। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। পুলিশ সূত্রে খবর, অভিষেকের গাড়ির আগে ও পিছনে একটি করে পাইলট কার ছিল। ওই তিনটি গাড়ির সামনে, খারাপ হয়ে যাওয়ায় দুধের গাড়িকে টেনে নিয়ে যাচ্ছিল একটি ক্রেন। ওভারটেক করতে গিয়ে ক্রেনটিতে ধাক্কা লেগে উল্টে যায় প্রথম পাইলট কার। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পাইলট কারে ধাক্কা মেরে উল্টে যায় অভিষেকের গাড়িও। মাথা, ঘাড়, চোখ ও পায়ে চোট পান ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। অভিষেক ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর ব্যক্তিগত সচিব সহ কয়েকজন। আহত হন তাঁরাও। পিছনে আসা একটি গাড়ি থামিয়ে দ্রুত বেলভিউ নার্সিংহোমে নিয়ে আসা হয় অভিষেককে। করা হয় সিটি স্ক্য্যান ও এক্স-রে। সূত্রের খবর, দুর্ঘটনার পরই রাজ্য পুলিশের ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ ফোনে খবর দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিছুক্ষণ পর, ডিজিকে ফোন করেন মুখ্যমন্ত্রী। বলেন, আমি জানতে পেরেছি, অভিষেকের গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। চালককে কেউ কিছু খাইয়ে দিয়েছিল কি? কোনও অন্তর্ঘাত আছে কি না দেখুন। এরপরই দুর্ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-র হাতে। তদন্তভার পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডি। মঙ্গলবার রাতেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সংগ্রহ করে নমুনা। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অভিষেক মাথায় চোট পেয়েছে। হাড় ভেঙেছে। ১৯-২০টা সেলাই হতে পারে। ওর সঙ্গে দশ জন পুলিশ কর্মী ছিলেন। অভিষেকের বিষয়ে জানতে রাষ্ট্রপতি ফোন করেছিলেন।  রাতে অভিষেককে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস
CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget