এক্সপ্লোর

Sramajibi Canteen: শ্রমজীবী ক্যান্টিনে বিজেপি-ত্যাগী অনিন্দ্য, রূপা, সিপিএম ছাড়ার ঘোষণা রাহুলের

সোমবার ৫০০ দিনে পা দিল শ্রমজীবী ক্যান্টিন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ‘দীর্ঘজীবী’ শ্রমজীবী ক্যান্টিন। করোনা, লকডাউনের ধাক্কায় তখন সব বন্ধ...। কাজ হারিয়ে অনেকের একমুঠো ভাত জোগাড় করার মতো অবস্থা নেই। সেই সময় গরিব, খেটে খাওয়া মানুষের মুখে অল্প খরচে খাবার তুলে দিতে সিপিএমের ছাত্র-যুব সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছিল শ্রমজীবী ক্যান্টিন। যাদবপুরের বিজয়গড়ে গত বছরের এপ্রিলের শুরু হওয়া এই কমিউনিটি কিচেন। সোমবার যা পা দিল ৫০০ দিনে।

যাদবপুর থেকে শুরু হওয়া শ্রমজীবী ক্যান্টিন এখন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউয়ে অসংখ্য মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা হয়েছে শ্রমজীবী ক্যান্টিনের মাধ্যমে। এক বছরে সর্ষের তেলের লিটারে বেড়েছে ৫০ টাকা, কিন্তু শ্রমজীবী ক্যান্টিনে খাবারের দাম রয়েছে সেই ২০ টাকাই। ২০০ জনকে দিয়ে শুরু হলেও, এখন প্রতিদিন ৭০০ জনের খাবারের ব্যবস্থা হচ্ছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে অনেকে জন্মদিন, অন্নপ্রাশন পালন করছেন শ্রমজীবী ক্যান্টিনের মাধ্যমে। রোজ অন্তত ২০০ জনকে বিনা পয়সায় দেওয়া হচ্ছে গরম ভাত, ডাল, তরকারি মাছ। যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উপলক্ষে সেখানে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্যরা।

বামফ্রন্ট চেয়ারম্যান বলেছেন, ‘মানুষের সেবা করা কাজ, সেটা করে যেতে হবে। আমরা বিশ্বাস করি, মানুষ আমাদের বুঝতে পারবে।’

এদিন শ্রমজীবী ক্যান্টিনে দেখা যায় বিজেপি-ত্যাগী অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় ও রূপা ভট্টাচার্যকে। অনিন্দ্য বলেন, ‘পেটের তাগিদে বিজেপি-তে যোগ দিয়েছিলাম। বিজেপি না করলে কাজ পেতাম না।’

শ্রমজীবী ক্যান্টিনে দুই বিজেপি ত্যাগী অভিনেতা যাওয়া ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লেখেন, ‘সিপিএমের মঞ্চে যদি টিকিট না পাওয়া হতাশ বিজেপি জায়গা পায়, তাহলে আমি আজ এই মুহূর্ত থেকে সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। যে একবারের জন্যও সাম্প্রদায়িক দলের সঙ্গে জড়িয়েছে, বিশেষত সে যদি সেলিব্রিটি হয়, তার সঙ্গে কোনওদিন এক মঞ্চে আমি থাকব না। সিপিএম ভেবে দেখুক, আমাদের প্রয়োজন না, তাদের।’

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget