এক্সপ্লোর

হেনরি আইল্যান্ডের পর এবার দিঘা, ফের প্রাণ কাড়ল সমুদ্র

দীঘা: হেনরি আইল্যান্ডের পর এবার দিঘা। ফের প্রাণ কাড়ল সমুদ্র। ঢেউয়ের আঘাতে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মৃত্যু কলকাতার বাসিন্দার। প্রশাসনের নজরদারি নিয়ে ফের উঠছে প্রশ্ন। পরপর তিনদিন ছুটি! তাই পরিবারকে নিয়ে দিঘায় ছুটি কাটাতে গিয়েছিলেন কলকাতার হরিদেবপুরের বাসিন্দা সুপ্রিয় চক্রবর্তী। কিন্তু সমুদ্রে মুহূর্তের অসাবধানতা কেড়ে নিল বছর ৩৫-এর ব্যক্তির প্রাণ। বাবা হারাল সাত বছরের ছোট্ট সোহম। স্বামীর মৃত্যুতে জীবনে অন্ধকার নেমে এল স্ত্রী-র। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতেই ওল্ড দিঘায় পৌঁছন সুপ্রিয় ও তাঁর পরিবার। রাত সাড়ে নটা নাগাদ রাতের খাওয়া সেরে সমুদ্রের পারে বসেছিলেন সবাই। সেইসময়ই ঘটে যায় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বসে থাকার সময় হঠাৎই সুপ্রিয়র একটি ফোন আসে।  কথা বলতে বলতে অন্যমনস্কভাবে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করেন তিনি। সেইসময়ই একটি বড় ঢেউ চলে আসে। টাল সামলাতে না পেরে পড়ে যান সুপ্রিয়। সেইসময়ই তাঁর মাথায় বোল্ডারের আঘাত লাগে। স্ত্রীর চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। সুপ্রিয়কে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের লোকেরা বলছেন, ভারী মজার মানুষ ছিলেন সুপ্রিয়!!! ঘুরতে যাওয়া, একসঙ্গে খাওয়া-দাওয়ার কথা উঠলেই এক পায়ে খাড়া হয়ে যেতেন তিনি। এহেন মানুষের অকালে চলে যাওয়ায়, বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। সকলেই যেন বাকরুদ্ধ। একইসঙ্গে উঠেছে প্রশাসনের গাফিলতির অভিযোগ। কীভাবে অতরাতে সমুদ্রের সৈকতে গেলেন সুপ্রিয়? কোথায় ছিল নজরদারি? শনিবার হেনরি আইল্যান্ডে, সমুদ্র-স্নানে নেমে, ডুবে মৃত্যু হয় কলকাতার সোমরাজ গুপ্ত ও তাঁর ৭ বছরের মেয়ে এবং পারিবারিক বন্ধুর। এর ২৪ ঘণ্টার মধ্যে দিঘাতে মর্মান্তিক দুর্ঘটনা। আবারও প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget