এক্সপ্লোর

সোনারপুরের পর খড়দা, স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি, গুলিবিদ্ধ মহিলা গ্রাহক

খড়দা: আতঙ্কের নাম বিটি রোড। গত বছরের জুলাইয়ে বিটি রোডের ওপর, সোদপুরে সোনার দোকানে ডাকাতি। এর চার মাস পরে, ডিসেম্বরে ফের লুঠপাট বিটি রোডেরই ডানলপ মোড়ের স্বর্ণ ঋণদানকারী সংস্থায়। আর এবার বিটি রোড থেকে তিন কিলোমিটার দূরে খড়দায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব! দুষ্কৃতীদের টার্গেট, এবারও বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থা! শনিবার সকাল তখন সাড়ে নটা। খড়দা স্টেশন রোড সংলগ্ন জমজমাট অরুণাচল মোড়! সবে তখন অফিস খুলেছেন স্বর্ণ ঋণ দানকারী ২ কর্মী। তৈরি হচ্ছেন নিরাপত্তারক্ষী। এমন সময়েই ৩ দুষ্কৃতীর হামলা! প্রত্যক্ষদর্শীদের দাবি, ২ জন অফিসের ভিতরে ঢুকেছিল। বাইরে পাহারা দিচ্ছিল একজন। ভিতরে ঢুকেই, সংস্থার দুই কর্মীকে গান পয়েন্টে রেখে ভল্ট খোলায় দুষ্কৃতীরা! লুঠ করে সোনা ও টাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিতরে যখন লুঠপাট চলছে, তখন অফিসে আসেন সংস্থার এক মহিলা গ্রাহক। বাইরে পাহারায় থাকা দুষ্কৃতী তাঁকে অফিসে ঢুকতে বাধা দেয়। এর জেরে ধস্তাধস্তিও হয় দু’জনের। অভিযোগ, তখনই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী। চোখ ঘেষে বেরিয়ে যাওয়ায় কোনও রকমে প্রাণে বেঁচে যান তিনি। এরপরই বেগতিক বুঝে চম্পট দেয় ডাকাত দল। এদিকে, আহত মহিলার বয়ানের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ফারাক ধরা পড়েছে। সূত্রের খবর, শুক্রবার অফিস বন্ধ হওয়ার সময়, স্বর্ণ দানকারী সংস্থার দুটি ভল্টে সোনা ও নগদ মিলিয়ে ২ কোটি ৫৯ লক্ষ টাকার জিনিস ছিল। খবর পেয়েই গোয়েন্দাদের নিয়ে ঘটনাস্থলে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার সুব্রত মিত্র। পুলিশের অনুমান, লুঠের আগে একাধিকবার রেকি করেছিল দুষ্কৃতীরা। আহত মহিলাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget