এক্সপ্লোর

হেঁটে পাহাড়-জঙ্গল টপকে গ্রামে পৌঁছে টিকাকরণ করালেন আলিপুরদুয়ারের জেলাশাসক

এই গ্রামে প্রবেশ করা বা বেরনোর কোনও রাস্তা নেই। পাহাড় ডিঙিয়ে, জঙ্গল পার করে প্রায় ৬ ঘণ্টা পায়ে হেঁটে তবে সড়কের দেখা মিলবে। সেটাই বহির্বিশ্বের সঙ্গে যোগসূত্রের একমাত্র পথ। 

আলিপুরদুয়ার: ভূটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকায় পাহাড়ে ঘেরা একটি ছোট্ট জনপদ -- আদমা। জনসংখ্যা ২০০। 

অথচ, রাজ্যের যে কোনও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই গ্রামের বাসিন্দারা। কারণ, এই গ্রামে প্রবেশ করা বা বেরনোর কোনও রাস্তা নেই। পাহাড় ডিঙিয়ে, জঙ্গল পার করে প্রায় ৬ ঘণ্টা পায়ে হেঁটে তবে সড়কের দেখা মিলবে। সেটাই বহির্বিশ্বের সঙ্গে যোগসূত্রের একমাত্র পথ। 

কিন্তু, আদমার মানুষ যাতে ভ্যাকসিনের ডোজ পান, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা।

যেমন ভাবা তেমন কাজ। শনিবার, মীনার নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট স্বাস্থ্য ও অন্যান্য আধিকারিক ঘন জঙ্গল ও পাহাড় টপকে প্রায় ২০ কিলোমিটার হেঁটে পৌঁছন সেখানে। ১০০ জন গ্রামবাসীকে টিকা দেন। 

মীনা বলেন, গাড়ি যাওয়ার কোনও রাস্তা নেই। পাঁচটা পাহাড় টপকে গ্রামে পৌঁছতে হয়েছিল। তবে, আমি খুশি যে সব যোগ্য মানুষকে ভ্যাকসিনের ডোজ দিতে পেরছি। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। 

জেলাশাসক জানান, তাঁরা ভোরের আলো ফোটার আগেই গন্তব্যের উদ্দেশে রওনা দেন। প্রথমে সড়কপথে জেলা সদর থেকে ৪৫ কিমি দূরে রৈমাতাং পৌঁছন। সেখান থেকে ৯ কিমি চড়াই ট্রেকিং করে আদমায় পৌঁছন। 

আদমায় মূলত দুকপা জনগোষ্ঠীর মানুষজনের বসবাস। মীনা জানান, ভ্যাকসিনের ঠান্ডা বাক্স কাঁধে নিয়ে প্রায় পাঁচটি পাহাড় ডিঙোতে হয়েছে গোটা টিমকে। 

তিনি বলেন, ওই প্রত্যন্ত এলাকা থেকে বাসিন্দাদের এখানে আসা কার্যত অসম্ভব। তাই স্বাস্থ্যকর্মীদের সেখানে যেতে হয়। জেলাশাসকের সঙ্গে ছিলেন কালচিনি বিডিও প্রশান্ত কুমার বর্মণ। তিনি জানান, বক্সা ব্যঘ্র প্রকল্পের একেবারে কোর এরিয়ার মধ্যে দিয়ে তাঁদের যেতে হয়েছিল। 

জেলাশাসক বলেন, ৪৫ বছর ও তার ঊর্ধ্ব প্রায় ১০০ জনের টিকাকরণ সম্পন্ন হয়। গ্রামবাসীদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজারও বণ্টন করা হয়। 

সব কাজ শেষ করে, আবার গোটা দল প্রায় চার ঘণ্টা হেঁটে রৈমাতাং পৌঁছন। সেখান থেকে গাড়ি করে ফেরেন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget