এক্সপ্লোর

Alipurduar School Open: নেই মাস্ক, গাদাগাদি করেই ক্লাস করছিল কচিকাঁচারা !! বিডিও পৌঁছে যা করলেন ...

বেশিরভাগের মুখে মাস্কও নেই। শুধু ছোটরা নয়, দেখা গেল উঁচু ক্লাসের পড়ুয়াদেরও।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার : করোনা আবহে এখনও স্কুল-কলেজ খোলার অনুমতি দেয়নি রাজ্য সরকার। পরীক্ষা না নিয়েই বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল বেরিয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষা দিলে ভাল হত, বলে মনে করছেন কিছু ছাত্রছাত্রী। স্কুলের মাঠ, বন্ধুবান্ধব, সামনাসামনি শিক্ষকদের থেকে পড়া বুঝে নেওয়া এসব থেকে বহু দূরে পড়ুয়ারা। শহর থেকে গ্রামগঞ্জ, সব জায়গাতেই চলছে অনলাইনে পড়াশোনা। অথচ এ রাজ্যেই দেখা গেল নিয়ম ভাঙার ছবি। দক্ষিণ দিনাজপুরের পর এবার নিয়ম ভাঙার ছবি ধরা পড়ল আলিপুরদুয়ারের কালচিনিতে।

সরকারি নির্দেশিকা উপেক্ষা করে এ রাজ্যেই চলছিল স্কুল। ছোট থেকে বড়, ক্লাসে হাজির ছিল পড়ুয়ারা। করোনা বিধির তোয়াক্কা নেই। মুখে নেই মাস্ক। গাদাগাদি করে বসেই ক্লাস করছিল কচিকাঁচারা। বেসরকারি স্কুলটিতে নাকি গত ৭ দিন ধরেই চলছিল ক্লাস। সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ পাওয়া মাত্রই, এদিন এই বেসরকারি স্কুলে পৌঁছে যান কালচিনির বিডিও। তখনই দেখা যায়, কার্যত গাদাগাদি করে বসে আছে শিশুরা। 

বেশিরভাগের মুখে মাস্কও নেই। শুধু ছোটরা নয়, দেখা যায় উঁচু ক্লাসের পড়ুয়াদেরও। কয়েকজন বড় ছাত্রছাত্রীকেও। এই ছবি দেখা মাত্রই স্কুল বন্ধ করার নির্দেশ দেন বিডিও। যদিও এক শিক্ষকের দাবি, স্কুল নয়, টিউশন চলছিল।

কালচিনির বিডিও প্রশান্ত বর্মন জানালেন, 'সরকারি নির্দেশ অমান্য করে ক্লাস চলছিল।  প্রধান শিক্ষকের খোঁজ করি, তিনি নেই। তাই তাঁকে বলি বাচ্চাদের বাড়ি পাঠানোর জন্য। প্রয়োজনে অনলাইন ক্লাস করাতে বলি। অনেক কচিকাঁচার মাস্ক ছিল না।'

অন্যদিকে এক স্কুল শিক্ষকের মতে, স্কুল চলছিল না, টিউশন চলছিল। 


অন্যদিকে কয়েকজন অভিভাবকের যুক্তি, '' অনেকেই তো ডাবল ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত হচ্ছে, কী করব, বাচ্চাদের ভবিষ্যৎ আছে''

এর আগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, অভিযাত্রী শিশু বিদ্যানিকেতন নামে একটি স্কুলেও নিয়ম ভাঙার এক ছবি ধরা পড়েছিল। যদিও পরে স্কুল বন্ধ করে দেয় প্রশাসন। করোনার তৃতীয় ঢেউয়ে বিশেষভাবে ঘায়েল হতে পারে শিশুরা, এই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া শিশুদের ভ্যাকসিনেশনও এখনও শুরু হয়নি। তার মধ্যে এমন বিচ্ছিন্ন ঘটনা ভাবিয়ে তুলছে তো বটেই। 

 

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget