এক্সপ্লোর

বৃদ্ধ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, প্রতিবাদে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর মাথাভাঙায়

বিধানসভা ভোটের ফল বেরিয়েছে আড়াই মাস হতে চলল। কিন্তু রাজনৈতিক অশান্তি থামার বালাই নেই কোচবিহারে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বৃদ্ধ তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। পাল্টা বিজেপি নেতার বাড়িতে চলল ভাঙচুর। ঘটনাকে জনরোষ বলে দাবি করেছে তৃণমূল। অন্যদিকে শাসকদলের কোন্দলের জেরেই বৃদ্ধ আক্রান্ত হয়েছেন বলে পাল্টা দাবি করেছে বিজেপি।

বিধানসভা ভোটের ফল বেরিয়েছে আড়াই মাস হতে চলল। কিন্তু রাজনৈতিক অশান্তি থামার বালাই নেই কোচবিহারে। প্রথমে বৃদ্ধ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এরপর পাল্টা বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

জোড়া ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের মাথাভাঙার পানিগ্রাম। তৃণমূলের অভিযোগ, এ দিন সকালে বিজেপির বুথ সভাপতি বিপিন বর্মনের কাছে, বকেয়া টাকা চাইতে গিয়েছিলেন তাঁদের কর্মী ৭৫ বছরের রবীন্দ্রনাথ বর্মন। 

অভিযোগ, তখনই বৃদ্ধ তৃণমূলকর্মীকে বেধড়ক মারধর করেন বিজেপির বুথ সভাপতি। এই ঘটনার পরই বিজেপির বুথ সভাপতির বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। তছনছ করে দেওয়া হয় বাড়ির জিনিসপত্র। উঠেছে লুঠপাটের অভিযোগও। 

নয়ারহাট মাথাভাঙা তৃণমূল কংগ্রেস আহ্বায়ক শুভঙ্কর অধিকারী জানিয়েছেন, ' আমাদের এক কর্মী বিজেপির বুথ সভাপতির কাছে ৪০ হাজার টাকা পেতেন, আজ টাকা নিতে গিয়েছিলেন। সেই সময় ওকে মারধর করে। ৮০ বছর বয়স। ওকে মারধর করা হয়। সাধারণ মানুষ চলে আসে। ক্ষিপ্ত হয়ে বাড়ি ভাঙচুর। তৃণমূল জড়িত নয়। '

কোচবিহারের বিজেপি আহ্বায়ক অভিজিৎ বর্মনের কথায়,  ' এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উনি আক্রান্ত হয়েছেন। বিষয়টি ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের বুথ সভাপতিতে ভাঙচুর, লুঠ হয়েছে। গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে গেছে।' জানা গিয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
সরকারি জমি জবরদখল করে ক্যাফে, সওকতের ছেলেকে নোটিস
TMC News : শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
শুভেন্দু অধিকারীর জেলায় TMC-র একের পর এক পদাধিকারীর ইস্তফা, 'কেউ থাকবে না...'
R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা
TMC News : TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...
TMC-র বিদ্রোহী সাংসদরা কি বিজেপিতে যোগ দেবেন, নাকি 'আসল' আখ্যা নিয়ে মমতার থেকে সরে যাবেন ? বিশেষজ্ঞরা বলছেন...

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget