এক্সপ্লোর

প্রশিক্ষকের অনুপস্থিতিতে প্রশিক্ষণ করতে গিয়ে দুর্ঘটনা, গলায় তিরবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি কিশোরী

বোলপুর:  প্রশিক্ষকের অনুপস্থিতিতে বোলপুরে তিরন্দাজি অনুশীলনে দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা কিশোরীর। গলায় তিরবিদ্ধ অবস্থায় ভর্তি হাসপাতালে। কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন। গলার পাশ দিয়ে এফোঁড় ওফোঁড় তির। তিরন্দাজি অনুশীলনের সময় তির ঢুকে গিয়েছে বছর চোদ্দোর কিশোরীর গলায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,  সোমবার সকালে তিরন্দাজি অনুশীলন করছিলেন জুয়েল শেখ নামে এক শিক্ষার্থী।  সেই সময় হঠাৎ সামনে চলে আসে আরেক শিক্ষার্থী ফজিলা খাতুন। জুয়েলের ছোড়া তির ঢুকে যায় কিশোরীর গলার ডানদিকে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে বোলপুরের সিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে গলা থেকে তির বের করা হয়। তার অভিযোগ, প্রশিক্ষকের অনুপস্থিতে অনুশীলন চলাকালীন দুর্ঘটনা ঘটে। তিরন্দাজি প্রশিক্ষণের মতো গুরুত্বপূরর্ণ সময়ে কী করে কিশোরী শিক্ষার্থী অন্যের তিরের সামনে চলে এল? কোথায় ছিলেন ক্রীড়া কেন্দ্রের কর্মকর্তারা? প্রশ্ন উঠছে। এ বিষয়ে কবিগুরু ক্রীড়াকেন্দ্রের আধিকারিক উত্পল গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু প্রশিক্ষক ছাড়া কীভাবে তারা তিরন্দাজি প্রশিক্ষণের অনুমতি পেল শিক্ষার্থীরা? দুর্ঘটনা প্রাণঘাতী হলে তার দায় কে নিত? এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি আধিকারিকরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Cockroach Janta Party : কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?
কাল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ-আন্দোলন রাজধানীতে, এই সিদ্ধান্ত রেলের ?

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget