এক্সপ্লোর

খড়্গপুরে মর্যাদার লড়াইয়ে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূল

প্রথম রাউন্ডের শেষে খড়গপুর কেন্দ্রে এগিয়ে গিয়েছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী। যদিও তার পর থেকেই পিছিয়ে পড়েছেন জোট প্রার্থী।এরপর এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু পরে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। শুরু হয়ে যায় তৃণমূল কর্মীরা উচ্ছ্বাস-উত্সব।

পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর সদর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনায় শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২০, ৮১১ ভোটে জয়ী  তৃণমূল কংগ্রেস। তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট , বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং বাম-কংগ্রেস জোট পেয়েছে ২২,৫৩০ ভোট। প্রথম রাউন্ডের শেষে খড়গপুর কেন্দ্রে এগিয়ে গিয়েছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী। যদিও তার পর থেকেই পিছিয়ে পড়েছেন জোট প্রার্থী।এরপর এগিয়ে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু পরে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। এর পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তৃণমূল প্রার্থীকে।   শুরু হয়ে যায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস-উত্সব। এই আসনে লড়াই অনেকটাই প্রেস্টিজ ফাইট ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে।এই আসন থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসন থেকে নির্বাচিত হওয়ার পর এই খড়্গপুর সদর বিধানসভা আসনে ইস্তফা দেন তিনি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত খড়্গপুর আসন। শেষ লোকসভা ভোটেও এই আসনে প্রায় ৪৭ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে মেদিনীপরের সাংসদ হয়েছেন দিলীপবাবু। এই আসনে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝা এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী চিত্তরঞ্জন মণ্ডল (কংগ্রেস)। রাজ্যের শাসক দলের পক্ষে এই আসনের উপনির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। শেষ পর্যন্ত মর্যাদার লড়াইয়ে বিজেপিকে হারিয়ে দিল তৃণমূল। এবারই প্রথম খড়্গপুর সদর আসনে জয় পেল তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget